Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: একটানা পতনের পরে শুক্রবার ঘুরে দাঁড়ালো Indigo-র পেরেন্ট কোম্পানি ইন্টারগ্লোব অ্যাভিয়েশনের স্টক প্রাইস (IndiGo)।
পজিটিভে ফিরল ইন্ডিগোর শেয়ার দর (IndiGo)
বেশ কিছুদিন ধরে ইন্ডিগো উড়ান বিভ্রাটের জেরে সমস্যায় যাত্রী সহ এই উড়ান সংস্থা। যার ফলে পতন দেখা দিয়েছে সংস্থার শেয়ার দরে। তবে একটানা পতনের পর শুক্রবার ঘুরে দাঁড়িয়েছে ইন্ডিগোর পেরেন্ট কোম্পানি ইন্টারগ্লোব অ্যাভিয়েশনের শেয়ার। চলতি সপ্তাহের শেষ ট্রেডিং সেশনে প্রায় দেড় শতাংশের বেশি বেড়ে সংস্থার শেয়ার দর হয়েছিল ৪ হাজার ৮৯৮ টাকা। তবে ইন্টারন্যাশনাল ব্রোকারেজ সংস্থার তরফে এর টার্গেট প্রাইস কমিয়ে দেওয়া হয়েছে। টার্গেট প্রাইস কমালেও ‘বাই’ রেটিং অব্যাহত রেখেছে (IndiGo)।
এই ব্রোকারেজ সংস্থার তরফে ইন্ডিগোর টার্গেট প্রাইস আগে বেশ কিছুটা বাড়ানো হয়েছিল তবে সাম্প্রতিক সময়ে উড়ান পরিষেবা ধাক্কা খাওয়ার কারণে বিশেষজ্ঞদের মতে ইন্ডিগোর শেয়ার বৃদ্ধি কিছুটা হলেও ধাক্কা খেতে পারে। সেই কথা মাথায় রেখে এই উড়ান সংস্থার শেয়ারের টার্গেট প্রাইস কমিয়ে দেওয়ার কথা বলা হয়েছে ব্রোকারেজ সংস্থার তরফে। টার্গেট প্রাইসে পরিবর্তন আনলেও ইন্ডিগোর শেয়ারে ‘বাই’ রেটিং অব্যাহত রেখেছে তারা। যা এই উড়ান সংস্থার শেয়ারের জন্য কিছুটা হলেও স্বস্তির কারণ।

আরও পড়ুন: Shivraj Patil Passes Away: প্রয়াত দেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী শিবরাজ পাটিল
টার্গেট প্রাইস কমিয়েও ‘বাই’ রেটিং অব্যাহত রাখার কারণ হিসেবে সংস্থার তরফে বলা হয়েছে, ‘ডিসেম্বর মাসের শুরু থেকে ইন্ডিগোর ফ্লাইট অপারেশনে বড় ধাক্কা লেগেছে। এই ডিসরাপশনের জেরে আগামী দিনে সংস্থার আর্নিংয়ে ধাক্কা আসবে বলে মত ব্রোকারেজ সংস্থার। কিন্তু তা সত্ত্বেও ইন্ডিগোর মার্কেট পজ়িশন যথেষ্ট স্ট্রং বলে মত বিশেষজ্ঞদের। এর পাশাপাশি ইন্ডিগোর ‘প্রুভেন ট্র্যাক রেকর্ড’-এ ভরসা রাখছে বিশ্লেষকরা। সে জন্যই এই পদক্ষেপ বলে জানানো হয়েছে ব্রোকারেজ সংস্থার তরফে (IndiGo)।
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


