Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: চতুর্থীর সন্ধ্যায় চন্দননগরের রাস্তাজুড়ে উৎসবের আমেজ (Chandannagar Jagaddhatri Puja)। শহরের দুই প্রান্তে, রাস্তার ধারে ছড়িয়ে পড়েছে বিজ্ঞাপনের রঙিন ছটা। সাবেক ফরাসডাঙায় আবারও ফিরে এসেছে সেই ঐতিহ্যের আবহ। শনিবার সন্ধ্যায় চন্দননগর স্ট্যান্ডে বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল এবারের জগদ্ধাত্রী পুজোর। একই মঞ্চে উদ্বোধন হল গাইড ম্যাপ, শিশুদের ব্যাজ, সিনিয়র সিটিজেন কার্ড এবং ভলান্টিয়ার ব্যাজেরও।
নিরাপত্তায় কড়া নজরদারি (Chandannagar Jagaddhatri Puja)
চন্দননগর পুলিশ কমিশনারেটের উদ্যোগে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন, পুলিশ কমিশনার অমিত পি. জাভালগি, জেলাশাসক মুক্তা আর্য, মেয়র রাম চক্রবর্তী, ও ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল।
পুলিশ কমিশনার জানিয়েছেন, “পুজো এবছর এগিয়ে এলেও আড়ম্বরে কোনও ঘাটতি নেই।”
প্রতি বছর লক্ষ লক্ষ দর্শনার্থীর ভিড় হয় চন্দননগরে। সেই ভিড় সামলাতে এবছর আরও জোরদার নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
- শহরজুড়ে বসানো হয়েছে অতিরিক্ত ৩০০টি সিসিটিভি ক্যামেরা।
- খোলা হয়েছে তিনটি পৃথক কন্ট্রোল রুম, যেখানে আধিকারিকরা ২৪ ঘণ্টা নজর রাখবেন।
- থাকবে সাদা পোশাকের পুলিশ, মহিলা পুলিশ, উইনার্স টিম ও পিঙ্ক মোবাইল টিম।
- মোট প্রায় ৩,০০০ পুলিশ কর্মী মোতায়েন থাকবে।
- দায়িত্বে থাকবেন ৬ জন পুলিশ সুপার, ২০ জন অতিরিক্ত পুলিশ সুপার, ও ৩৫ জন ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিক।
- ড্রোন ক্যামেরায় নজরদারি চালানো হবে শহরের অলিগলি জুড়ে।
৪৪টি নো-এন্ট্রি জোন
ষষ্ঠী থেকে শুরু হবে যানবাহন নিয়ন্ত্রণ। বৃহস্পতিবার দুপুর দু’টো থেকে পরদিন সকাল ছ’টা পর্যন্ত পণ্যবাহী গাড়ি চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। চন্দননগর শহরে ঢোকার ৪৪টি জায়গায় ‘নো এন্ট্রি’ করা হয়েছে। ফেরিঘাট, রেলস্টেশন ও সড়কপথে আগত দর্শনার্থীদের জন্য আলাদা লঞ্চ পরিষেবা ও নির্দেশিকা ব্যবস্থা রাখা হয়েছে।
বিদেশি দর্শনার্থীদের জন্যও স্বাগত আয়োজন
চন্দননগর শহরে আন্ডারগ্রাউন্ড কেবলিং-এর কাজ সম্পূর্ণ হওয়ায় এবছর বিদ্যুৎ ও জল সরবরাহে কোনও সমস্যা হবে না। প্রতি বছরই বহু বিদেশি পর্যটক এই ঐতিহ্যবাহী পুজো দেখতে আসেন তাঁদের জন্যও বিশেষ স্বাগত ব্যবস্থার ঘোষণা করেছেন প্রশাসন।
আরও পড়ুন: Jagaddhatri Puja: এই পুজো কি সত্যিই চন্দননগরেই শুরু হয়েছিল? জানা আছে এর উৎস?
সেরা থিমের সম্মান পেল তিন পুজো কমিটি
এদিন মঞ্চ থেকেই চন্দননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে দুর্গাপুজোয় সেরা থিমের জন্য তিনটি পুজো কমিটিকে পুরস্কৃত করা হয়।



