Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: গত ৬ মে মধ্যমগ্রামে প্রকাশ্য দিবালোকে ঘটে যাওয়া চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডের তদন্তে বড়সড় সাফল্য পেল পুলিশ (Chandranath Rath murder case)। এই নৃশংস খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ভিন রাজ্য থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের নাম ময়াঙ্ক রাজ মিশ্র, ভিকি মৌর্য এবং রাজ সিং। আটক করার পর তাদের মধ্যমগ্রামে নিয়ে আসা হয় এবং দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর আজ সকালে মধ্যমগ্রাম থানার পুলিশ তাদের আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করে।

পুলিশি অভিযান ও গ্রেপ্তার (Chandranath Rath murder case)
তদন্তকারী সূত্র মারফত জানা গেছে, ঘটনার পর থেকেই অভিযুক্তরা গা ঢাকা দিয়েছিল। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে গত ১০ মে পুলিশের একটি বিশেষ দল বিহার ও উত্তরপ্রদেশে অভিযান চালায়। বিহারের বক্সার থেকে ময়াঙ্ক রাজ মিশ্র ও ভিকি মৌর্যকে এবং উত্তরপ্রদেশের বালিয়া থেকে রাজ সিংকে আটক করা হয়।
মামলার বিবরণ (Chandranath Rath murder case)
পুলিশ জানিয়েছে, ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-এর একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে: ১০৩(১): হত্যা (Murder) ১১১(২)(এ): সংগঠিত অপরাধ, ১২৬(২): অন্যায়ভাবে আটক করা, ৩(৫) ও ৬১(১): অপরাধমূলক ষড়যন্ত্র ও সংশ্লিষ্ট ধারা, ২৫/২৭ আর্মস অ্যাক্ট: বেআইনি অস্ত্র রাখা ও ব্যবহারের ধারা।

আরও পড়ুন: Sujan Chakraborty: মমতার ডাকে সাড়া দেবে বামেরা? কড়া জবাব সুজন চক্রবর্তীর
তদন্তের অগ্রগতি
গত ৬ মে চন্দ্রনাথ রথের এই নৃশংস হত্যাকাণ্ডের পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল। মামলার গুরুত্ব বুঝে দ্রুত তদন্ত শুরু করে মধ্যমগ্রাম থানার পুলিশ। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই ঘটনার নেপথ্যে আর কেউ জড়িত আছে কি না বা খুনের প্রকৃত মোটিভ কী, তা জানার জন্য ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত প্রক্রিয়া বর্তমানে জারি রয়েছে।



