Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল, বসিরহাট সিরাজুল মিস্ত্রী: বাদুড়িয়া থানার রামচন্দ্রপুর উদয় গ্রাম (Political Vow) পঞ্চায়েতের খাসপুর গ্রামের বাসিন্দা আশুতোষ পাল ওরফে (তুলসি)। পেশায় চায়ের দোকানদার হলেও এলাকায় তিনি পরিচিত একজন সক্রিয় বাম সমর্থক হিসেবে। অবশেষে দীর্ঘ ১৫ বছরের প্রতিজ্ঞা পূরণ করলেন তিনি।
অত্যাচার ও সন্ত্রাসের অভিযোগ (Political Vow)
২০১১ সালে রাজ্যে পালাবদলের পর তৃণমূল আমলে (Political Vow) এলাকায় অত্যাচার ও সন্ত্রাসের অভিযোগ তুলে আশুতোষ প্রতিজ্ঞা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পতন না হওয়া পর্যন্ত তিনি চুল-দাড়ি কাটবেন না। সেই প্রতিজ্ঞা মেনেই গত ১৫ বছর চুল-দাড়ি না কেটে কাটান তিনি।
আশুতোষের প্রতিজ্ঞা পূরণ
আজ আনুষ্ঠানিকভাবে চুল ও দাড়ি কেটে ন্যাড়া হয়ে নিজের প্রতিজ্ঞা পূরণ করেন আশুতোষ পাল। এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চর্চা ও কৌতূহল তৈরি হয়েছে।

আরও পড়ুন: Abhishek Banerjee: ডবল ইঞ্জিন বিপর্যয়ের মুখে বাংলা! সমাজ মাধ্যমে সরব অভিষেক
বাল্যকাল থেকেই বাম সমর্থক
মাত্র ১৫ বছর বয়স থেকেই বাম রাজনীতির সঙ্গে যুক্ত আশুতোষ। ১৯৭৮ সালের পঞ্চায়েত নির্বাচন থেকে সক্রিয়ভাবে বাম রাজনীতিতে অংশ নেন তিনি। বর্তমানে রামচন্দ্রপুর পঞ্চায়েত অফিসের সামনে একটি ছোট চায়ের দোকান চালিয়েই জীবিকা নির্বাহ করেন।
আশুতোষের কথায় যে দলই ক্ষমতায় আসুক না কেন আমার প্রতিজ্ঞা ছিল মমতা সরকারের পতনের পরই চুল-দাড়ি কাটব। আজ সেই কথা রাখলাম।


