Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: কলকাতার চোরবাগান সর্বজনীন (Chorbagan Sarbojonin Arrest) দুর্গাপুজোর মণ্ডপে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় তদন্তে নতুন মোড়। বিভ্রান্তিকর ঘোষণা করে দর্শনার্থীদের মধ্যে আতঙ্ক ছড়ানোর অভিযোগে দ্বিতীয় ঘোষক কুশল মজুমদারকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে এই ঘটনায় সঞ্জীব সাহা ওরফে সেন্টুকে গ্রেফতার করা হয়েছিল। দুই ঘোষককে জিজ্ঞাসাবাদ করে ঘটনার নেপথ্যে কী ছিল, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।
ঘোষণাতেই কাল! (Chorbagan Sarbojonin Arrest)
সপ্তমীর সন্ধ্যায় চোরবাগানের মণ্ডপে (Chorbagan Sarbojonin Arrest) প্রচণ্ড ভিড়ের মধ্যে মাইকে ঘোষণা করা হয়েছিল, মণ্ডপ ভেঙে যাচ্ছে। অভিযোগ, এই ঘোষণার পরেই দর্শনার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্রুত বাইরে বেরিয়ে যাওয়ার তাগিদে শুরু হয় হুড়োহুড়ি। সেই বিশৃঙ্খলায় পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যু হয়। আহত হন আরও অনেকে।
কী খবর পাওয়া গেছে? (Chorbagan Sarbojonin Arrest)
পুলিশ সূত্রে খবর, ঘটনার পর থেকেই দুই ঘোষকের গতিবিধির উপর নজর রাখছিলেন তদন্তকারীরা। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তাঁদের চিহ্নিত করা হয়। বৃহস্পতিবার নদিয়া থেকে সঞ্জীবকে গ্রেফতার করা হয়েছিল। শুক্রবার দ্বিতীয় অভিযুক্ত কুশলকেও আটক করে পরে গ্রেফতার করা হয় বলে জানা গিয়েছে। তাঁকে লালবাজারে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আরও পড়ুন: Weather Update: ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা? ‘অর্ণব’ নিয়ে বাড়ছে জল্পনা, কী বলছে GFS-ECMWF মডেল
তদন্তকারীদের মূল প্রশ্ন, ঠিক কী পরিস্থিতিতে ওই ঘোষণা করা হয়েছিল? কারও নির্দেশে কি মাইকে এমন কথা বলা হয়েছিল, নাকি পরিস্থিতি সামাল দিতেই এই ঘোষণা? এই সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে।


