Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের (Weather Alert) একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বিকেলের আপডেট অনুযায়ী, হাওড়ায় জারি করা হয়েছে লাল সতর্কতা। কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনায় রয়েছে কমলা সতর্কতা। এই জেলাগুলিতে ভারী বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
আবহাওয়া পরিবর্তন (Weather Alert)
সকাল থেকে কলকাতা ও সংলগ্ন এলাকায় আকাশ (Weather Alert) পরিষ্কার থাকলেও দুপুরের পর আচমকাই আবহাওয়ার পরিবর্তন হয়। কালো মেঘে ঢেকে যায় আকাশ। এরপর অল্প সময়ের বৃষ্টিতেই শহরের বিভিন্ন জায়গায় জল জমে যায়। সল্টলেকের সেক্টর ফাইভ এলাকাতেও জল জমে যান চলাচলে সমস্যা তৈরি হয়।
হলুদ সতর্কতা জারি
আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ ও নদিয়াতেও বৃহস্পতিবার কমলা সতর্কতা রয়েছে। বজ্রপাতের সঙ্গে দমকা হাওয়ার সম্ভাবনাও রয়েছে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় বিচ্ছিন্ন ভাবে বৃষ্টি হতে পারে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আগামী রবিবার পর্যন্ত এমন পরিস্থিতি বজায় থাকার সম্ভাবনা রয়েছে। বেশ কিছু এলাকায় হলুদ সতর্কতাও জারি করা হয়েছে।
আরও পড়ুন: Nurse Attack: প্রকাশ্যে নার্সকে অ্যাসিড ও দা দিয়ে হামলার অভিযোগ, অভিযুক্ত স্বামী গ্রেফতার
বৃষ্টির সম্ভাবনা
উত্তরবঙ্গেও আগামী দু’দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। অন্যান্য জেলাতেও বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। শনিবার থেকে সেখানে বৃষ্টির পরিমাণ কমতে পারে।


