Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সম্প্রতি একটি খবর সমাজ (Shah Rukh Khan) মাধ্যমে ভাইরাল হয়েছে। অর্থাৎ সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে এক কনটেন্ট ক্রিয়েটরের সাহসী এবং অভিনব কান্ড । যেখানে তিনি কফি হাতে শাহরুখ খানের বাড়ি মন্নতের সামনে হাজির হন। নিজেকে একজন ডেলিভারি বয় হিসাবে পরিচয় দেন। আর এই ঘটনাটি ইতিমধ্যে সমাজমাধ্যমে আলোড়ন তুলেছে। ঘটনাটি কী? তিনি কি দেখা পেলেন কিং খানের ? শাহরুখ খানকে দেখার জন্য কী কান্ড করলেন ওই ব্যক্তি ?
কফি নিয়ে হাজির ! (Shah Rukh Khan)
ঘটনার মূল নায়ক শুভম প্রজাপত (Shah Rukh Khan) । যিনি ভিডিও কনটেন্ট তৈরি করেন । বেশ জনপ্রিয়। ব্যক্তিটিকে কনটেন্ট ক্রিয়েটর বলে ধরে নিয়েছেন অনেকেই। তিনি একটি ফুড ডেলিভারি অ্যাপের পোশাক পরে ২ কাপ কফি নিয়ে শাহরুখ খানের ( Shah Rukh Khan) জন্য মন্নতে প্রবেশ করেন। সম্ভবত একটি নিজের জন্য ও অন্যটি শাহরুখ খানের জন্য ।
ডেলিভারি বয় সাজা (Shah Rukh Khan)
আসলে প্রথমে ওই ব্যক্তি শাহরুখ খানের (Shah Rukh Khan) সাথে দেখা করতে গেলে তাকে বাধা দেওয়া হয়। তাই তিনি উপস্থিত বুদ্ধি খাটিয়ে দুটি কফি অর্ডার দেন । আর ডেলিভারি বয় কফি আনলে, তিনি ডেলিভারি বয়ের কাছে থেকে পোশাক, বাইক নিয়ে নিজেই ডেলিভারি বয় সেজে পৌঁছে যান মন্নতে ।
নিরাপত্তা কর্মীর উত্তর
মন্নতের প্রধান ফটোকে গিয়ে ব্যক্তিটি নিরাপত্তা কর্মীদের বোঝানোর চেষ্টা করেন যে ,এটি শাহরুখ খানের জন্য একটি জরুরী ডেলিভারি। তবে নিরাপত্তা কর্মীরা সতর্ক থাকায় তাকে ভিতরে ঢুকতে দেননি। তখন সেই কর্মীকে ব্যক্তিটি বলেন, “যিনি উপহারটি পাঠিয়েছেন তাঁকে ফোন করতে। ” আর এর উত্তরে নিরাপত্তা কর্মীর উত্তর বেশ মজার। অর্থাৎ কর্মী মজার ছলে বলেন ,”এখানে ফোন আসলে, পুরো কফি কোম্পানি নাচবে তাঁর সামনে।” নিরাপত্তা কর্মীর এমন কৌতুক নেটপাড়ায় ভীষণ ভাইরাল।
আরও পড়ুন: Stock Market Crash: আবারও শেয়ার বাজার ধসের সতর্কবার্তা কিয়োসাকির, সোনা, রুপো ও বিটকয়েনই ভবিষ্যৎ!
ভালোবাসার প্রমাণ
জানা গিয়েছে, বর্তমানে শাহরুখ খান ( Shah Rukh Khan) ও তাঁর পরিবার মন্নতে থাকছেন না । কারণ বাড়িতে রিনোভেশনের কাজ চলছে। তাই এই ডেলিভারি বয় বাস্তবে ছিল, না পুরোটাই পরিকল্পিত ভিডিও কনটেন্ট , তা সঠিক জানা নেই। যদিও এমন একটি ঘটনায় কনটেন্ট নির্মাতার সৃজনশীলতা ও সাহসের জন্য প্রশংসা করছেন অনেকেই। সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি মজার আলোচনা , যা প্রমান করে বলিউড বাদশার প্রতি মানুষের ভালবাসা ঠিক কতটা গভীর। পাশাপাশি এটা আরও একবার প্রমাণ হয়ে গেল , ভক্ত তাঁর প্রিয় আইকনের জন্য কি না করতে পারেন। এই ঘটনাটি থেকে পরিষ্কার, প্রিয় মানুষটিকে এক ঝলক দেখার জন্য এক ভক্ত কতটা সাহসী হয়ে উঠেছিলেন।


