Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: এই নিয়ে নিজের ষষ্ঠ বিশ্বকাপে নামতে চলেছেন রোনাল্ডো আর তাঁকে নিয়ে ভক্তদের আবেগ অপরিসীম (Cristiano Ronaldo)। তবে প্রস্তুতি ম্যাচে রোনাল্ডোকে নিয়েই অশনি সংকেত।
পর্তুগালের চিন্তার কারণ রোনাল্ডো (Cristiano Ronaldo)
বিশ্বকাপের সূচনা হতে আর মাত্র কয়েকঘন্টা বাকি আর তার প্রাক্কালে মেসি, রোনাল্ডোকে নিয়ে সমর্থকদের মধ্যে তর্ক বেঁধে গেছে। বেড়েছে তারকাদের দেশের পতাকা সংগ্রহ থেকে শুরু করে তারকাদের নাম লেখা জার্সি। তবে সেই সূচনার পূর্বে রোনাল্ডোর ফর্ম চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে পর্তুগাল সমর্থকদের জন্য (Cristiano Ronaldo)।
বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে পর্তুগাল জিতলেও সিআর ৭-র ফর্ম ভয় ধরিয়ে দিচ্ছে সমর্থকদের বুকে। ওয়ার্ম আপ ম্যাচ তাঁকে একাধিক সহজ গোল মিস করতে দেখে হতবাক ফুটবল বিশ্ব। একদিকে চোট সরিয়ে মাঠে ফিরেই নিজের ম্যাজিক দেখিয়েছেন মেসি সেখানে রোনাল্ডো সদ্য আল নাসেরের হয়ে ট্রফি জিতে মাঠে নেমেছেন। এহেন অবস্থায় তাঁর থেকে যে সমর্থকদের আশা অনেক বেশি থাকবে সেটা বলা বাহুল্য। তবে মেসির বিপরীত সরণিতে ছুটল রোনাল্ডোর গাড়ি। আফ্রিকার দলের বিরুদ্ধে মিস করলেন একাধিক সহজ সুযগ। নাইজেরিয়াকে ২-১ গোলে হারালেও তাঁর ফর্ম চিন্তায় রাখবে দলকে। ১৭ জুন ডেমোক্র্যাটিক রিপাবলিক অফ কঙ্গোর বিরুদ্ধে যাত্রা শুরু করবে পর্তুগাল।

তিনি যে পর্তুগালের মূল চালিকা শক্তি এই নিয়ে কোনও মতান্তর নেই তবে এই প্রস্তুতি ম্যাচের পর থেকেই যে প্রশ্ন উঠতে শুরু করছে সেটা হল তাঁকে সামনে রেখে পর্তুগালের বিশ্বকাপ যাত্রা কতটা সুরক্ষিত। একাধিক সুযোগ পেয়ে কাজে লাগাতে ব্যর্থ হন এই মহাতারকা। ৬৫ মিনিটে তাঁকে তুলে নেন রবার্তো মার্টিনেজ। আল নাসেরের হয়ে ৩০ ম্যাচে ২৮টি গোল করা তারকার এমন টাচ দেখে বিশ্বাস করাই কঠিন হচ্ছিল যে এটা রোনাল্ডোর পাস। তাঁর খেলার ক্ষমতা নিয়ে কারোর দ্বিমত নেই তবে বিশ্বকাপে পর্তুগালের মূল ভরসা তিনি আর তাই জোট তাড়াতাড়ি নিজের ছন্দ ফিরে পাবেন তিনি ততই মঙ্গোল ভক্তদের এবং দলের জন্য (Cristiano Ronaldo)।


