Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: বিধানসভা ভোটের আগে বিজেপি কর্মীদের পিঠের চামড়া তুলে নেওয়ার হুমকি দিয়েছিলেন তৃণমূল নেতা তথা হরিপাল ব্লকের জেজুর পঞ্চায়েতের অঞ্চল সভাপতি এবং হরিপাল ব্লকের তৃণমূল শিক্ষা সেলের সভাপতি শ্রীকান্ত ঘোষ। গত কাল সন্ধ্যায় ভরা বাজারে কান ধরে উঠবস করানো হয় ওই তৃণমুল নেতা কে (Political News)।
কান ধরে উঠবস (Political News)
অভিযোগ ২৬ এর বিধানসভা ভোটের আগে ভোট প্রচারের জন সভা থেকে বিজেপি নেতা কর্মীদের পিঠের চামড়া তুলে নেওয়া হবে ৪ ঠা মে এর পর এমনি হুমকি দিয়েছিলেন তিনি। এতদিন এলাকা ছাড়া ছিলেন ওই তৃণমূল নেতা।গত কাল সন্ধ্যায় হরিপালের জেজুর এলাকায় তাকে দেখা মাত্র ঘিরে ধরেন স্থানীয়রা। জন সভার মন্তব্য মনে করিয়ে ক্ষমা চাওয়ানো থেকে কান ধরে উঠবস করানো হয় ওই তৃণমূল নেতা কে।
আরও পড়ুন: Mamata Congress: ২৮ বছর পর কংগ্রেসে মিশছে তৃণমূল? সোনিয়ার প্রস্তাবে জল্পনা, রাজনৈতিক মহলে চাঞ্চল্য

বিজেপি নেতৃত্বের দাবি (Political News)
স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি সাধরণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। বিজেপি কর্মীদের মিথ্যা মামলা দেওয়া থেকে খুনের হুমকি, বিজেপি কর্মীদের পিঠের চামড়া তুলে নেওয়ার হুমকি দিয়েছিলেন ওই তৃণমল নেতা। হরিপালের ব্লকের তৃণমূল শিক্ষা সেলের সভাপতি কে কান ধরে ওঠবস করালো ক্ষুদ্ধ জনতা



