Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: ভোটের মুখে বাংলায় বিপুল পরিমাণ নগদ টাকা এবং বেআইনি সামগ্রী উদ্ধার। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৬ সালের সাধারণ নির্বাচন এবং উপ-নির্বাচনের আবহে পশ্চিমবঙ্গ থেকে বাজেয়াপ্ত হওয়া সামগ্রীর মূল্য ইতিমধ্যে ৫১০ কোটি টাকা ছাড়িয়ে গেছে(EC Seize)। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের তুলনায় এই পরিসংখ্যান অনেক বেশি উদ্বেগজনক।
রেকর্ড পরিসংখ্যান (EC Seize)
নির্বাচন কমিশনের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৬ ফেব্রুয়ারি থেকে ২৭ এপ্রিল পর্যন্ত বাংলায় মোট ৫১০.১০ কোটি টাকার অবৈধ সামগ্রী উদ্ধার হয়েছে। উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে এই অঙ্ক ছিল ৩৩৯ কোটি টাকা। অর্থাৎ, আগের তুলনায় এবার প্রায় ১৭০ কোটি টাকারও বেশি মূল্যের অবৈধ সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়েছে।
সক্রিয় নজরদারি দল (EC Seize)
অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে রাজ্যের বিভিন্ন প্রান্তে সক্রিয় রয়েছে নজরদারি দল। বর্তমানে ২,৭২৮টি ফ্লাইং স্কোয়াড টিম (FST) এবং ৩,১৪২টি স্ট্যাটিক সার্ভেইল্যান্স টিম (SST) দিনরাত কাজ করছে। কমিশনের লক্ষ্য হলো, অভিযোগ পাওয়ার ১০০ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া। বিশেষ করে বেআইনি মদের উৎপাদন ও মজুত রুখতে রাজ্যজুড়ে বিশেষ অভিযান চালানো হচ্ছে।
আরও পড়ুন: Defence Budget: বিশ্বজুড়ে বাড়ল সামরিক ক্ষেত্রে ব্যয়, তালিকায় প্রথম পাঁচে ভারত
কড়া নির্দেশ কমিশনের (EC Seize)
সাধারণ ভোটারদের প্রভাবিত করতে কোনও ধরনের প্রলোভন বা ভয়ভীতি প্রদর্শন যাতে না করা হয়, সে বিষয়ে কড়া নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশন। মুখ্য সচিব, ডিজিপি এবং এনফোর্সমেন্ট এজেন্সিগুলোর প্রধানদের সঙ্গে দফায় দফায় বৈঠক করে হিংসামুক্ত নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছেন দিল্লির নির্বাচন সদন।



