Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: পশ্চিমবঙ্গের রাজনীতিতে ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচনের ফল যেন এক নতুন রাজনৈতিক সমীকরণের জন্ম (Falta Election 2026)। যে তৃণমূল কংগ্রেস একসময় রাজ্যের প্রায় প্রতিটি নির্বাচনে অপ্রতিরোধ্য শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছিল, সেই দলই এবার ফলতায় কার্যত অস্তিত্ব সংকটে। রাজনৈতিক মহলের মতে, এই ফল শুধু একটি কেন্দ্রের পরাজয় নয়, বরং বাংলার বদলে যাওয়া রাজনৈতিক মানসিকতার স্পষ্ট ইঙ্গিত।

২০২৬ বিধানসভা নির্বাচনের পর (Falta Election 2026)
২০২৬ সালের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই রাজ্য রাজনীতিতে অস্থিরতা তৈরি হয়। দীর্ঘদিন ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেস যেখানে মাত্র ৮০টি আসনে সীমাবদ্ধ হয়ে পড়ে, সেখানে বিজেপি নিজেদের শক্তি বহুগুণ বাড়িয়ে ১০৮টি আসন দখল করে। বাম ও কংগ্রেসও কিছু ক্ষেত্রে পুনরুজ্জীবনের ইঙ্গিত দেয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ফলাফল সাধারণ মানুষের ক্ষোভ, দুর্নীতির অভিযোগ, দলীয় কোন্দল এবং দীর্ঘদিনের শাসনের বিরুদ্ধে তৈরি হওয়া বিরূপ মনোভাবেরই বহিঃপ্রকাশ।
পুনর্নির্বাচনের পেছনের কারণ (Falta Election 2026)
গত ২৯ তারিখে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনের পর ফলতা কেন্দ্রে নানা অসঙ্গতি ও অভিযোগ সামনে আসে। বিরোধীদের তরফে ভোট লুট, সন্ত্রাস এবং গণনায় অনিয়মের অভিযোগ তোলা হয়। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে নির্বাচন কমিশন শেষ পর্যন্ত পুনর্নির্বাচনের নির্দেশ দেয়। ২১শে মে অনুষ্ঠিত সেই পুনর্নির্বাচন ঘিরে ছিল ব্যাপক কৌতূহল। দীর্ঘ ১৫ বছর পর এলাকায় কার্যত ভয়মুক্ত পরিবেশে ভোট হয়েছে বলে দাবি করেন সাধারণ ভোটাররা। বুথের বাইরে ছিল উৎসবের আবহ, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দেন।

২২ রাউন্ড গণনার শেষে স্পষ্ট বিজেপি ঝড়
গণনার শুরু থেকেই বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা বিশাল ব্যবধানে এগিয়ে যেতে থাকেন। ২২ রাউন্ড শেষে ফল সম্পূর্ণ পরিষ্কার হয়ে যায়। বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআইএম প্রার্থী শম্ভুনাথ কুর্মিকে ১ লক্ষেরও বেশি ভোটে পরাজিত করেন। রাজনৈতিক মহলের মতে, এই ব্যবধান শুধু জয় নয়, কার্যত বিরোধীদের কাছে এক শক্তিশালী বার্তা।
চূড়ান্ত ফলাফল (Falta Election 2026)
- বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা-১,৪৯, ৬৬৬ ভোট
- সিপিআইএম প্রার্থী শম্ভুনাথ কুর্মি- ৪০,৬৪৫ ভোট
- কংগ্রেস প্রার্থী আব্দুল রাজ্জাক মোল্লা- ১০,০৮৪ ভোট
- তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান-৭,৭৮৩ ভোট
তৃণমূলের জামানত জব্দ, বাড়ছে অস্বস্তি
সবচেয়ে বড় ধাক্কা আসে তৃণমূল কংগ্রেসের জন্য। দলের প্রার্থী জাহাঙ্গীর খানের জামানত জব্দ হয়ে যায়। একসময়ের সংগঠিত ও শক্তিশালী দলটির এমন ফলাফল দেখে রাজনৈতিক মহলে তীব্র চর্চা শুরু হয়েছে। বিশেষজ্ঞদের মতে, সংখ্যালঘু ভোটব্যাঙ্কেও ভাঙন, স্থানীয় স্তরে সংগঠনের দুর্বলতা এবং জনসংযোগের অভাব এই বিপর্যয়ের বড় কারণ হতে পারে।

বামের পুনরুত্থানের ইঙ্গিত (Falta Election 2026)
যদিও বিজেপি বিপুল জয় পেয়েছে তবুও সিপিআইএম প্রার্থী শম্ভুনাথ কুর্মির প্রাপ্ত ভোটও রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। দীর্ঘদিন পর বাম শিবির আবার কিছু এলাকায় নিজেদের জমি ফিরে পাওয়ার ইঙ্গিত দিচ্ছে বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের। ফলতায় দ্বিতীয় বামেদের কাছে ভবিষ্যতের রাজনীতিতে গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক শক্তি হিসেবে কাজ করতে পারে। দ্বিতীয় স্থানে উঠে আসা
আরও পড়ুন: Bulldozer Action: বেআইনি নির্মাণ রুখতে কড়া কলকাতা পুরসভা: জারি বুলডোজার অ্যাকশন
সাধারণ মানুষের রায় কী বলছে?
ভোটের ফলাফল বিশ্লেষণ করলে স্পষ্ট বোঝা যায়, মানুষ এবার পরিবর্তনের পক্ষে রায় দিয়েছেন। স্থানীয় মানুষের একাংশের অভিযোগ ছিল দীর্ঘদিন ধরে এলাকায় উন্নয়নের অভাব, দুর্নীতি, কাটমানি সংস্কৃতি এবং রাজনৈতিক প্রভাব বিস্তার নিয়ে অসন্তোষ জমে উঠেছিল।



