Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: ঘূর্ণিঝড় দিতওয়াহ বঙ্গোপসাগরের উপর তৈরি হয়ে শ্রীলঙ্কায় যে তাণ্ডব চালিয়েছে (Cyclone Ditwah), তা সাম্প্রতিক সময়ের সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগগুলির মধ্যে অন্যতম হিসেবে বিবেচিত হচ্ছে। বিপুল প্রাণহানি, হাজার হাজার মানুষের গৃহহীন হয়ে পড়া, পরিকাঠামোর ব্যাপক ক্ষতি সব মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত সংকটজনক। এই দুর্যোগের প্রভাব এখন ভারতের দক্ষিণাঞ্চলেও অনুভূত হচ্ছে।

শ্রীলঙ্কায় দিতওয়াহর তাণ্ডব (Cyclone Ditwah)
ডেইলি মিররের তথ্য অনুযায়ী, সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চল ক্যান্ডি এখানে একাই মৃত্যু হয়েছে ৮৮ জনের এবং নিখোঁজ ১৫০ জন। অন্যান্য জেলাতেও ভয়াবহ চিত্র, বাদুল্লা: ৭১ মৃত্যু, নুওয়ারা এলিয়া: ৬৮ মৃত্যু, মাতালে: ২৩ মৃত্যু, দ্বীপজুড়ে মোট ২০,০০০টি বাড়ি সম্পূর্ণ বা আংশিক ধ্বংস হয়েছে। প্রায় ১ লক্ষ মানুষ আশ্রয় নিয়েছে ত্রাণ শিবিরে। অর্থনীতি ও সমাজে বিপর্যয় রাষ্ট্রপতি অনুরা কুমারা দিসানায়েকে জানিয়েছেন, ঘূর্ণিঝড়কে মোকাবিলায় প্রয়োজন প্রচুর অর্থ। ক্ষয়ক্ষতি পূরণের জন্য বিশেষ তহবিল গঠন করা হয়েছে। তিনি আরও বলেন, “ক্ষুদ্র ব্যবসায়ী থেকে বড় শিল্পপতি, কৃষক থেকে পশুপালনকারী প্রত্যেক ক্ষেত্রই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত।”
‘অপারেশন সাগর বন্ধু’ (Cyclone Ditwah)
শ্রীলঙ্কায় আটকে পড়া ভারতীয়দের উদ্ধারে ভারতীয় বিমান বাহিনী দ্রুত মানবিক মিশন শুরু করেছে। দুটি পরিবহন বিমানে ৪০০-রও বেশি ভারতীয় নাগরিককে কলম্বো থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। খাদ্য, ওষুধ, জরুরি সামগ্রী নিয়ে বিশেষ উদ্ধার বিমান পাঠানো হয়েছে। ‘অপারেশন সাগর বন্ধু’ ভারত-শ্রীলঙ্কার ঐতিহ্যবাহী মানবিক সম্পর্কের একটি নিদর্শন বলেই বিশেষজ্ঞদের মত।
ভারতের উপকূলে দিতওয়াহর প্রভাব (Cyclone Ditwah)
মৌসম ভবনের ডিরেক্টর জেনারেল এম মহাপাত্র জানিয়েছেন, দিতওয়াহ ভারতের স্থলভাগে আছড়ে পড়ার সম্ভাবনা কম।
তবে স্থায়ী ফসলের ক্ষতি, নিম্নাঞ্চলে প্লাবন, এবং প্রবল দমকা হাওয়ার আশঙ্কা রয়েছে। তামিলনাড়ুতে প্রবল বর্ষণ ও বন্যার আশঙ্কায় সরকার অত্যন্ত সতর্ক। বেসরকারি, সরকারি ও সাহায্যপ্রাপ্ত সকল শিক্ষাপ্রতিষ্ঠানেই ছুটি ঘোষণা করা হয়েছে। বিপর্যয় মোকাবিলা বাহিনীর ৩৮টি দল প্রস্তুত রাখা হয়েছে। ১ ডিসেম্বর চেন্নাই, চেঙ্গালপাট্টু, তিরুভাল্লুর সহ একাধিক জেলার সমস্ত স্কুল-কলেজ বন্ধ।
আরও পড়ুন:BLO Death: কমিশনের সামনে বিএলও-দের ধুন্ধুমার, মৃত বিএলও-র পরিবারকে সহায়তার আশ্বাস কমিশনের
৭,৯০০ গর্ভবতী মহিলা চিহ্নিত
চিকিৎসা সেবার ঝুঁকি কমাতে অন্ধ্র সরকার ঘূর্ণিঝড়-প্রবণ অঞ্চলের গর্ভবতী নারীদের আগাম স্থানান্তরে বিশেষ ব্যবস্থা নিয়েছে।৭,৯০০ জন গর্ভবতী মহিলা চিহ্নিত, ৩৭৫ জনকে ইতিমধ্যেই হাসপাতালে স্থানান্তর, বাকিদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়ার প্রক্রিয়া চলছে। চিকিৎসা ও স্বাস্থ্য কমিশনার বীরাপান্ডিয়ান জানিয়েছেন, “প্রসবের সময় যাতে কোনও সমস্যা না হয়, সে জন্যই এই উদ্যোগ।”



