Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগ। তার আগে যৌথ সাংবাদিক সম্মেলনে আফ্রিদি-রিজওয়ানদের ধমক অজি তারকার (David Warner)।
সাংবাদিক বৈঠকে মেজাজ হারালেন ওয়ার্নার-আফ্রিদি (David Warner)
বিতর্ক হুমকি পেরিয়ে অবশেষে শুরু হতে চলেছে পিএসএল। তার আগে যৌথ সাংবাদিক সম্মেলনে শাহিন শাহ আফ্রিদি, রিজওয়ানদের স্কুলের বাচ্চা বললেন ডেভিড ওয়ার্নার। সাংবাদিক সম্মেলনে মেজাজ হারিয়ে ফেললেন এই অজি তারকা ব্যাটার (David Warner)।
বৃহস্পতিবার থেকে শুরুও হচ্ছে পাকিস্তানের এই ফ্র্যাচাইজি লিগ। তার আগে যৌথ সাংবাদিক বৈঠকে হাজির ছিল ডেভিড ওয়ার্নার, আফ্রিদি, মারনাস লাবুশেন, রিজওয়ান এবং সাউদ শাকিল। সেই সময় ঘটে যায় এই অনভিপ্রেত ঘটনা। ওয়ার্নার যখন কথা বলছিলেন তখন নিজেদের মধ্যে মজা, গল্প এবং হাসিঠাট্টা করছিলেন বাকি চার জন। আর এতেই মেজাজ হারিয়ে বলেন ওয়ার্নার। সেই সময় বাকি চারজনকে এপ্রকার ধমকের শুরে বলেন, ‘সমস্যাটা কী? দুঃখিত, মনে হচ্ছে আমাদের এখানে স্কুলের বাচ্চারা বসে রয়েছে।’

ওয়ার্নার ছাড়াও এই বৈঠকে মেজাজ হারিয়েছেন আফ্রিদিও। তাঁকে পাকিস্তান ক্রিকেটের এখনকার বর্তমানের করুণ অবস্থা নিয়ে প্রশ্ন করা হয়। আফ্রিদি বলেন, ‘পাকিস্তান ক্রিকেট নিয়ে এখানে কোনও আলোচনা হবে না। যা প্রশ্ন করার পাকিস্তান সুপার লিগ নিয়ে করুন।’
আরও পড়ুন: Arunachal Cafe: পাহাড়ি নদীর পাশে বসে কফিতে চুমুক, অরুণাচলে নজর টানছে সেনার ক্যাফে
পাকিস্তান সুপার লিগ নিয়ে গত কয়েক দিন ধরেই নানা আলোচনা, বিতর্ক চলছে। পশ্চিম এশিয়ায় যুদ্ধের কারণে জ্বালানির সঙ্কট তৈরি হয়েছে। এর জেরে দর্শকশূন্য স্টেডিয়ামে পিএসএল আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। শুধু তাই নয় যাতে পিএসএল-এ বিদেশী ক্রিকেটাররা অংশ না নেয় সেই কারণে তাঁদের উদ্দেশ্যে প্রাণ নাশের হুমকিও দিয়েছে এক সংগঠন (David Warner)।


