Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বিশ্বকাপ না খেলার জেদ বজায় রাখতে গিয়ে বড় আর্থিক ক্ষতির মুখে দাঁড়িয়ে বাংলাদেশ ক্রিকেট (Bangladesh)।
ক্ষতির মুখে দাঁড়িয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (Bangladesh)
নিজেদের জেদ শেষ পর্যন্ত বজায় রেখে বিশ্বকাপ বয়কটের পথেই হাঁটলো বাংলাদেশ। ২০২৬ সালের বিশ্বকাপ বাংলাদেশকে ছাড়াই অনুষ্ঠিত হতে চলেছে। তাদের পরিবর্তে জায়গা পাওয়ার কথা রয়েছে স্কটল্যান্ডের। যদিও এরপরও বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসি-কে হুমকি দিয়েছে যে তারা ২০ কোটি দর্শক হারাতে চলেছে। কিন্তু এই আবহে দাঁড়িয়ে অনেকেই বলছেন এতে আখেরে ক্ষতি হতে চলছে বাংলাদেশ ক্রিকেটের। আর্থিক ক্ষতির পাশাপাশি দ্বিপাক্ষিক সিরিজেও এর প্রভাব পড়তে চলেছে বলেই আশঙ্কা প্রকাশ করেছেন অনেকে (Bangladesh)।
নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ ভারতে খেলতে আসতে অস্বীকার করে। এরপর আইসিসি নিরাপত্তা বিষয়ে নিশ্চিত করলেও বাংলাদেশ নিজেদের সিদ্ধান্তে অনড় থাকে। যার ফলে বাংলাদেশ ক্রিকেটারদের বিশ্বকাপ খেলার স্বপ্ন বিশ্বকাপ শুরুর আগেই শেষ হয়ে গেল। বাংলাদেশকে দেওয়া ডেডলাইনের আগেই বাংলাদেশ জানায় যে তারা বিশ্বকাপ থেকে নিজেদের বিরত রাখবে। এরপ বাংলাদেশ অভিযোগের সুরে জানায় আইসিসি তাদের সাথে অবিচার করেছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারত ও শ্রীলঙ্কা যৌথ ভাবে আয়োজন করছে আর তার ফলে বাংলাদেশ আবেদন জানায় তাদের ম্যাচগুলি ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় স্তাবনান্তরিত করতে। কিন্তু সেই আবেদনে সাড়া দেয়নি আইসিসি। আইসিসি স্পষ্ট ভাবে জানায় বাংলাদেশ যদি নিজেদের সিদ্ধান্ত বদল না করে তবে তাদের পরিবর্তে জায়গা পাবে অন্যদল। এরপরেই সিদ্দান্ত বদল করেনি বাংলাদেশ আর এরপর আর্থিক ক্ষতির মুখে পড়তে হতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে।
এই সিদ্ধান্তের ফলে বড় অঙ্কের আর্থিক হাতির মুখে পড়তে পারে বিসিবি। বিভিন্ন রিপোর্টে বলা হয়েছে ICC-র থেকে পাওয়া বার্ষিক রাজস্ব ভাগের অংশ হিসেবে বাংলাদেশ ভারতীয় মুদ্রায় প্রায় ২৪০ কোটি টাকা (প্রায় ২৭ মিলিয়ন মার্কিন ডলার) পেয়ে থাকে এবার যা হারানোর আশঙ্কা তৈরি হয়েছে। প্রসঙ্গত আর্থিক ক্ষতির কথা উল্ল্যেখ করে তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার কথা বলে (Bangladesh)।
আরও পড়ুন: Saraswati: সরস্বতীর পায়ে খাতা নয়, পুজো পাচ্ছে ল্যাপটপ, নয়া প্রজন্মে বদলাচ্ছে পড়াশোনার সংজ্ঞা?
শুধু এই না, এর পাশাপাশি সম্প্রচার স্বত্ব, স্পনসরশিপ এবং অন্যান্য বিভিন্ন আয়ের ক্ষেত্রেও চলতি আর্থিক বছরে মোট আর্থিক ক্ষতি ৬০ শতাংশ বা তারও বেশি হতে পারে। এর প্রভাব পড়বে ক্রিকেটারদের উপরও, কারণ তাঁরাও ম্যাচ ফি, বোনাস এবং প্রাইজ মানি থেকে বঞ্চিত হবেন।
এই বিতর্কের পর প্রশ্নের মুখে দাঁড়িয়ে ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সিরিজও। বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে ভারত-বাংলাদেশ সিরিজের। কারণ টিভি সম্প্রচার স্বত্বের দিক থেকে এই সিরিজটি বাকি ১০টি দ্বিপাক্ষিক ম্যাচের মতোই গুরুত্বপূর্ণ বলে ধরা হয়। এর ফলে BCB-র আর্থিক ক্ষতি আরও বাড়তে পারে (Bangladesh)।
এরপরে আবার ঘটনা অন্যদিকে মোড় নিয়েছে। নিজেদের জেদে অনড় থেকে আইসিসি-কে বারবার হুমকি দেওয়ার পরেও আইসিসিকে ফের চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাদের দাবি নিরপেক্ষ কমিটিতে পাঠানোর আর্জি জানানো হয়েছে ওই চিঠিতে। বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে আইসিসি–কে ফের ইমেল করা হয়েছে। সেখানেই নিরপেক্ষ কমিটির হস্তক্ষেপের আর্জি রয়েছে বলে খবর। অনেকের মতে নিজেদের আর্থিক হাতির কথা আশঙ্কা করেই আবার আইসিসি-র দ্বারস্থ হতে চাইছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।


