Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জ্বালানি সাশ্রয়ের আহ্বানের পর বড় পদক্ষেপ নিল দিল্লির বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত ঘোষণা করেছেন, শুক্রবার থেকে দিল্লি সরকারের দফতরগুলিতে দু’দিন ‘ওয়ার্ক ফ্রম হোম’ চালু হবে(Delhi Anouncement)। পাশাপাশি সরকারি কর্মীদের যানবাহনের ব্যবহার কমানোর নির্দেশ দেওয়া হয়েছে।
মেরা ভারত মেরা যোগদান (Delhi Anouncement)
সরকার “মেরা ভারত মেরা যোগদান” নামে একটি বিশেষ প্রচারাভিযানও শুরু করছে। এর লক্ষ্য জ্বালানি সাশ্রয়, বিদ্যুৎ ব্যবহার কমানো এবং পরিবেশবান্ধব যাতায়াতকে উৎসাহ দেওয়া।
সোমবার মেট্রো রেলে যাতায়াত
ঘোষণা অনুযায়ী, প্রতি সোমবার পালন করা হবে “মানডে মেট্রো”। ওই দিন মন্ত্রী, আধিকারিক ও সরকারি কর্মীরা মেট্রো রেলে যাতায়াত করবেন। সাধারণ মানুষকেও সপ্তাহে অন্তত একদিন “নো ভেহিকল ডে” পালনের আহ্বান জানানো হয়েছে।
কোনও নতুন সরকারি গাড়ি নয়
মুখ্যমন্ত্রী নিজের সরকারি গাড়ির বহরও প্রায় ৬০ শতাংশ কমিয়ে মাত্র চারটি গাড়িতে নামিয়ে এনেছেন। এর মধ্যে দু’টি বৈদ্যুতিক গাড়ি (ইভি)। আগামী ছ’মাস কোনও নতুন পেট্রোল, ডিজেল বা বৈদ্যুতিক গাড়ি কেনা হবে না বলেও জানিয়েছে সরকার।
পরিবহণ ভাতা ১০ শতাংশ বৃদ্ধি
সরকারি কর্মীদের পরিবহণ ভাতা ১০ শতাংশ বাড়ানো হয়েছে। একইসঙ্গে আগামী এক বছর দিল্লি সরকারের কোনও মন্ত্রী বা আধিকারিক সরকারি বিদেশ সফরে যাবেন না।
সরকারি দফতরে বিদ্যুতে নয়া নিদান (Delhi Anouncement)
বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সরকারি অফিসে এসির তাপমাত্রা ২৪ থেকে ২৬ ডিগ্রির মধ্যে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। অপ্রয়োজনীয় বিদ্যুৎ অপচয় রুখতে বসানো হবে ‘মাস্টার সুইচ’। আগামী ৯০ দিন সচেতনতা অভিযান চলবে। নাগরিকদের দেশ গঠনে অবদান রাখার শপথও নেওয়ানো হবে।
আরও পড়ুন: BRICS Jaishankar: ব্রিকস মঞ্চে কোন কড়া বার্তা জয়শঙ্করের
মোদির অর্থনৈতিক সতর্কতা (Delhi Anouncement)
সম্প্রতি সেকেন্দ্রাবাদে এক সভায় প্রধানমন্ত্রী মোদি জ্বালানি সাশ্রয়, গণপরিবহণ ব্যবহার, কার-পুলিং ও অপ্রয়োজনীয় বিদেশ ভ্রমণ এড়ানোর আহ্বান জানিয়েছিলেন। বিশেষজ্ঞদের মতে, এটি কৃচ্ছ্রসাধন নয়, বরং অর্থনৈতিক সতর্কতা।



