Last Updated on [modified_date_only] by Tania Rakshit
তানিয়া রক্ষিত: মহামেডান স্পোর্টিং ক্লাবের সহ-সভাপতি পদ থেকে কাজী মাসুম আখতারকে সরানোর পরই বিস্ফোরণ ঘটিয়েছেন। কেটিভি বাংলার প্রতিনিধির কাছে সচিব ওয়াসিম আক্রমের (MSC Wasim Akram) দেওয়া অর্থের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন। এই অভিযোগের ভিত্তিতে মহামেডান সচিব ওয়াসিম আক্রমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনিও পাল্টা একহাত নেন কাজী মাসুম আখতারের। তার অর্থের স্বচ্ছতার প্রমাণ রয়েছে, জানান ওয়াসিম আখতার।
আর্থিক স্বচ্ছতা (MSC Wasim Akram)
কাজী মাসুম আখতারের অভিযোগ নিয়ে ক্লাব সচিব ওয়াসিম আক্রম স্পষ্টভাবে জানিয়েছেন যে, “ক্লাবের যাবতীয় আর্থিক লেনদেন সম্পূর্ণভাবে চেক এবং হোয়াইট মানির মাধ্যমে হয়েছে। আমার ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে চেক দিয়ে পেমেন্ট করা হয়েছে। কোনও ধরনের কাটমানি বা অবৈধ অর্থের লেনদেনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। আমি প্রয়োজনে আমার ব্যঙ্ক স্টেটমেন্ট দেখাতে পারি। আমার মত স্বচ্ছ ছেলে তিনি দেখেননি। তাই তার এমন বক্তব্য।”
সমর্থকদের নিয়ে বক্তব্য (MSC Wasim Akram)
কাজী মাসুম আখতার দাবি করেছেন যে, ক্লাবের কিছু সমর্থক তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলেছেন। শুধু তাই নয়, ক্লাবে যখন সমর্থকরা তাঁকে আটকে রাখার চেষ্টা করেছেন সেটা পুরোটাই সাজানো। তাঁর ইমেজ ক্ষুণ্ণ করার চেষ্টা করছেন। এই বিষয়ে ক্লাব সচিব জানান, “ক্লাবের সমর্থক সম্পর্কে তাঁর কোনও ধারণাই নেই। তাই তিনি এসব কথা বলছেন।”
রাজনৈতিক বিতর্ক
হুমায়ুন কবীরের হাত ধরেই মহামেডান ক্লাবে এসেছিলেন কাজী মাসুম আখতার। তিনি জানিয়েছেন সংবাদমাধ্যমে তাঁর গুরুত্ব রয়েছে। তাই তাঁর কাছে ক্লাবে সংবাদ মাধ্যমের লোক আসতেন। এই বিষয় নিয়েই অভিযোগ তুলেছে ক্লাবের পরিচালন কমিটি। সাদা কালো ক্লাবের বর্তমান পরিচালন কমিটির দাবি, ক্লাবে বসে খেলার বাইরে তিনি কোনও রাজনৈতিক বক্তব্য রাখতে পারেন না। এই বিষয়ে ওয়াসিম আক্রম জানিয়েছেন, “তিনি বিভিন্ন বিষয়ে ক্লাবে বসে সংবাদ মাধ্যমে মন্তব্য করেন। আমি অনেকবার বারণ করেছি ওনাকে। তিনি হুমায়ুন কবীরের কাছে নির্বাচনে লড়ার টিকিটি চান। সেই স্বার্থ পূরণের জন্য ক্লাবকে ব্যবহার করার চেষ্টা করছেন।”
পদ্মশ্রী নিয়ে প্রশ্ন (MSC Wasim Akram)
কাজী মাসুম আখতার পদ্মশ্রী পেয়েছেন। তা নিয়ে তিনি নাকি অহংকার করেন। দাবী মহামেডান সচিব ওয়াসিম আক্রমের।তিনি বলেন, “এই সম্মান পাওয়ার পর নিজেকে সমাজের উঁচুতলার মানুষ মনে করেন মাসুম আখতার সাহেব। তিনি সাধারণ সদস্য ও মুসলমানদের ভাবাবেগকে আঘাত করছেন। তিনি কি ইসলাম মানেন? আমার ভাবতেই খারাপ লাগছে আমি ওনাকে স্যার বলে ডেকেছি।”
আরও পড়ুন: Mohammedan Sporting: “সচিবের দেওয়া টাকা কি স্বচ্ছ?” বিস্ফোরক মাসুম আখতার
পরিচালনা কমিটির সিদ্ধান্ত
মাসুম আখতার প্রশ্ন তুলেছিলেন ম্যানেজিং কমিটি নিয়ে। সেই বিষয়ে ওয়াসিম আক্রম (MSC Wasim Akram) জানান, “গত ২০-২৫ দিন আগে ওই ব্যক্তি কমিটিতে যুক্ত হলেও কোনও ধরনের ম্যানেজিং কমিটির মিটিং ছাড়াই নানা বিতর্কিত কর্মকাণ্ডে লিপ্ত হয়েছেন। তাকে সরানোর সিদ্ধান্ত আমার নয়। দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠ সদস্যের মতামতের ভিত্তিতেই তাঁকে নিয়ম অনুযায়ী ম্যানেজিং কমিটি থেকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”



