Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: বিদেশ যাত্রার মামলার পর এবার ডিজে বিতর্ক মামলায় কণ্ঠস্বরের নমুনা সংগ্রহকে চ্যালেঞ্জ করে দায়ের করা মামলাতেও ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়(DJ Case)।
দ্রুত শুনানির আর্জি খারিজ (DJ Case)
এই মামলায় মঙ্গলবার দ্রুত শুনানির আর্জি জানিয়েছিলেন অভিষেক। কিন্তু তা খারিজ করে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আজ বিকেল ৪টেয় এই মামলা শুনবেন বলে জানিয়ে দিলেন বিচারপতি ঘোষ।
বিধাননগর আদালত আগেই নির্দেশ দিয়েছিল যে, মঙ্গলবার বিকেল ৪টের সময় অভিষেককে তাঁর গলার স্বরের নমুনা দিতে হবে। আদালতের বেঁধে দেওয়া সেই সময়সীমা অর্থাৎ বিকেল ৪টে পেরিয়ে গেলে এই মামলার জল কোন দিকে গড়ায়, তার উপরই এখন নির্ভর করছে সিআইডি-র পরবর্তী পদক্ষেপ ।
আরও পড়ুন: HC TMC: তৃণমূলের তিন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ: কলকাতা হাইকোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল
জানা গিয়েছে আদালতের নির্দেশ না জানা পর্যন্ত কণ্ঠস্বরের নমুনা দেবেন না বলে জানিয়ে দিয়েছেন অভিষেক(DJ Case)। আজ বিকেল চারটেয় কলকাতা হাইকোর্ট কি নির্দেশ দেয় তার ওপরই এখন নির্ভর করছে সবকিছু।



