Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: সজনে ডাঁটা সাধারণত ডাল, তরকারি বা (Drumstick Paratha Recipe) ঝোলে ব্যবহার করা হয়। কিন্তু এই পরিচিত সবজিটি দিয়েই তৈরি করা যায় একেবারে অন্যরকম স্বাদের পরোটা। সজনে ডাঁটার হালকা তেতো-মিষ্টি স্বাদ, মশলার গন্ধ আর মুচমুচে পরোটার কম্বিনেশন বেশ জমে যায়। সকালের জলখাবার থেকে শুরু করে দুপুরের টিফিন-সবেতেই এই পরোটা হতে পারে দারুণ একটি বিকল্প। বাড়িতে ছোটদের সজনে ডাঁটা খাওয়ানোর ক্ষেত্রেও এই রেসিপিটি কাজে আসতে পারে।
লাগবে কী কী? (Drumstick Paratha Recipe)
- সজনে ডাঁটা – ৪-৫টি
- আটা – ২ কাপ
- পেঁয়াজ কুচি – ১টি
- কাঁচালঙ্কা কুচি – ২টি
- আদা কুচি – ১ চা চামচ
- জিরে গুঁড়ো – ½ চা চামচ (Drumstick Paratha Recipe)
- লঙ্কা গুঁড়ো – ½ চা চামচ
- হলুদ – সামান্য
- নুন – স্বাদমতো
- ধনেপাতা কুচি – ২ টেবিল চামচ
- তেল – প্রয়োজনমতো
- জল – প্রয়োজনমতো
বানাবেন কীভাবে? (Drumstick Paratha Recipe)
প্রথমে সজনে ডাঁটা ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে (Drumstick Paratha Recipe) ছোট টুকরো করে নিন। সামান্য নুন ও হলুদ দিয়ে ডাঁটাগুলি সেদ্ধ করে নরম করে নিন। ঠান্ডা হলে ডাঁটা থেকে শাঁস বের করে ভালো করে চটকে নিন।
এবার একটি পাত্রে আটা, সজনে ডাঁটার শাঁস, পেঁয়াজ, কাঁচালঙ্কা, আদা, ধনেপাতা, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও নুন দিয়ে মিশিয়ে নিন। অল্প অল্প জল দিয়ে নরম করে মেখে নিন। উপর থেকে এক চা চামচ তেল দিয়ে আরও কিছুক্ষণ মেখে ঢেকে ১০-১৫ মিনিট রেখে দিন।
এরপর লেচি কেটে গোল করে বেলে নিন। গরম তাওয়ায় পরোটা দিয়ে দু’পিঠ ভালোভাবে সেঁকে নিন। সামান্য তেল বা ঘি দিয়ে মুচমুচে করে ভেজে নিন। গরম গরম সজনে ডাঁটার পরোটা টক দই, আচার বা আলুর তরকারির সঙ্গে পরিবেশন করুন।


