Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: প্রাকৃতিক উপাদান হিসেবে অ্যালোভেরার জনপ্রিয়তা (Aloe Vera Benefits) বহুদিনের। ত্বকের যত্নে এটি বহু মানুষের প্রথম পছন্দ। বিশেষজ্ঞদের মতে, নিয়মিত এক সপ্তাহ অ্যালোভেরা জেল ব্যবহার করলে ত্বকে বেশ কিছু ইতিবাচক পরিবর্তন চোখে পড়তে পারে।
ত্বকের হাইড্রেশন (Aloe Vera Benefits)
অ্যালোভেরার অন্যতম বড় গুণ হল ত্বককে আর্দ্র (Aloe Vera Benefits) রাখা। এতে প্রচুর জলীয় উপাদান থাকায় এটি ত্বকের গভীরে পৌঁছে শুষ্কতা কমাতে সাহায্য করে। কয়েকদিন ব্যবহার করলেই ত্বক অনেক বেশি নরম ও সতেজ অনুভূত হয়।
রোদে পোড়া বা জ্বালাপোড়া (Aloe Vera Benefits)
রোদে পোড়া বা জ্বালাপোড়া ত্বকের (Aloe Vera Benefits) ক্ষেত্রেও অ্যালোভেরা কার্যকর। এর শীতল প্রভাব ত্বকের অস্বস্তি কমায় এবং লালচে ভাব হ্রাস করতে সাহায্য করে। যাঁদের ব্রণ বা ফুসকুড়ির সমস্যা রয়েছে, তাঁদের ক্ষেত্রেও উপকার মিলতে পারে। অ্যালোভেরায় থাকা কিছু উপাদান ত্বকের ক্ষতিকর ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে এবং ব্রণের প্রদাহ কমাতে সাহায্য করে।
অয়েলি স্কিনেই কামাল
নিয়মিত ব্যবহারে অতিরিক্ত তেল নিঃসরণও কিছুটা নিয়ন্ত্রণে আসে। ফলে ত্বক কম তেলতেলে দেখায় এবং মুখের পোরস তুলনামূলকভাবে পরিষ্কার ও মসৃণ মনে হয়।
আরও পড়ুন: WB Police: নেতাদের ‘ডিম থেরাপি’ আমজনতার ! লক্ষ্যভ্রষ্ট ডিমের গেরোয় নাজেহাল পুলিশ
বিশেষজ্ঞদের মতে, এক সপ্তাহের ধারাবাহিক ব্যবহারে ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা বাড়তে পারে। পুরনো দাগ বা কালচে ছোপ কিছুটা হালকা হওয়ার সম্ভাবনাও থাকে। পাশাপাশি ত্বকের স্থিতিস্থাপকতা বজায় রাখতেও এটি সহায়ক ভূমিকা পালন করে।


