Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: সুকৃতি ভট্টাচার্য: কিছুক্ষণেই ঝেপে নামবে বৃষ্টি! (Weather Report) শ্রাবণের শেষ সোমবারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জেলায় জারি সতর্কতা; কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা, জারি কমলা ও হলুদ সতর্কতা।
সকাল থেকেই মেঘলা আকাশ (Weather Report)
সকাল থেকেই মেঘলা আকাশ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ (Weather Report) এলাকায়। তার মধ্যেই বঙ্গোপসাগর ও সংলগ্ন পশ্চিমবঙ্গের উপরে তৈরি হওয়া নিম্নচাপ শক্তি বাড়িয়ে ডিপ্রেশনে পরিণত হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় এটি উত্তর-পশ্চিম দিকে এগিয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পেরিয়ে ঝাড়খণ্ডের দিকে যেতে পারে।
সকাল সাড়ে ৫টার পর্যবেক্ষণ অনুযায়ী, ডিপ্রেশনটি অবস্থান করছে উপকূলীয় পশ্চিমবঙ্গ, বাংলাদেশের সংলগ্ন এলাকা এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে। অবস্থানটি কলকাতার খুব কাছেই-প্রায় ২২.৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৮.৩ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে।
একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা (Weather Report)
এই পরিস্থিতিতে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ (Weather Report) বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।
পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে জারি হয়েছে কমলা সতর্কতা। আগামী ২ থেকে ৩ ঘণ্টায় এই জেলাগুলির কিছু অংশে মাঝারি ধরনের বজ্রঝড়, তীব্র বৃষ্টি এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া হতে পারে।
অন্যদিকে, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, নদিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং পুরুলিয়ায় জারি হয়েছে হলুদ সতর্কতা। এই জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি, বজ্রবিদ্যুৎ এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।
কলকাতার ক্ষেত্রেও আগামী ২৪ ঘণ্টায় সাধারণত মেঘলা আকাশ (Weather Report) থাকবে। কয়েক দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ একটি তীব্র বৃষ্টির স্পেল হওয়ার সম্ভাবনা রয়েছে।
কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২৫ ডিগ্রি সেলসিয়াস-এর কাছাকাছি থাকতে পারে।

ইতিমধ্যেই গত ২৪ ঘণ্টায় কলকাতায় ১৫.১ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
আরও পড়ুন: Ayushman Bharat: কোন কোন হাসপাতালে মিলবে আয়ুষ্মান ভারতের পরিষেবা? জানবেন কিভাবে?
আবহাওয়া দফতরের তরফে বজ্রঝড়ের সময় নিরাপদ জায়গায় থাকার পরামর্শ দেওয়া হয়েছে। খোলা মাঠ, জলাশয়ের ধারে এবং একাকী গাছের নিচে না থাকার সতর্কতা দেওয়া হয়েছে। বজ্রপাতের পাশাপাশি নিচু এলাকায় জল জমা এবং ফসলের ক্ষতির আশঙ্কাও রয়েছে।

অর্থাৎ, নিম্নচাপ থেকে ডিপ্রেশনে পরিণত হওয়া এই সিস্টেমের প্রভাবে আজ দক্ষিণবঙ্গজুড়েই আবহাওয়ার বড়সড় পরিবর্তনের সম্ভাবনা। কলকাতা-সহ একাধিক জেলায় বৃষ্টি ও ঝড়ের দাপট বাড়তে পারে।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গেও সোমবার বৃষ্টির দাপট অব্যাহত থাকবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকায় বৃষ্টির জেরে কোথাও কোথাও জল জমা বা ছোটখাটো ধসের পরিস্থিতি তৈরি হতে পারে। অন্যদিকে মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরেও বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। দিনের বেশিরভাগ সময়ই মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে।


