Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: ডার্বির আগে বড় জয় ইস্টবেঙ্গলের (East Bengal CFL)। ইউনাইটেড কলকাতাকে ৩-০ গোলে হারাল লাল হলুদ (East Bengal CFL)। সোমবার কলকাতা ডার্বি। তাঁর আগে ইউনাইটেডের বিরুদ্ধে খেলে মহড়া সেরে নিল ইস্টবেঙ্গল। ডার্বির আগে এই জয় আরও আত্মবিশ্বাস বাড়িয়ে দিল লাল হলুদের।
ম্যাচের গুরুত্ব (East Bengal CFL)
ঘরোয়া লিগে কাস্টমসকে হারানোর সুবাদে আগেই সুপার সিক্সে পৌঁছে গিয়েছিল ইস্টবেঙ্গল। ফলে ইউনাইটেড কলকাতার বিরুদ্ধে এই ম্যাচটি কার্যত নিয়মরক্ষার হলেও, ৭ সেপ্টেম্বর সোমবারের হাইভোল্টেজ ডার্বির আগে দলের আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়ার ক্ষেত্রে এর গুরুত্ব ছিল অপরিসীম। কোচ অর্চিষ্মান বিশ্বাসের ছেলেরা নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে শুরু থেকেই নিজেদের দাপট বজায় রেখে বড় ম্যাচের প্রস্তুতি চূড়ান্ত করে নেন।

প্রথমার্ধের লড়াই (East Bengal CFL)
ম্যাচের শুরু থেকেই আক্রমণ শানাতে শুরু করে লাল-হলুদ বাহিনী। প্রতিপক্ষের ডিফেন্ডারদের ব্যস্ত রাখলেও প্রথমার্ধের একটা বড় সময় ধরে গোলমুখ খুলতে পারছিলেন না ফুটবলাররা। অবশেষে ম্যাচের ২২ মিনিটে ডেডলক ভাঙেন আকাশ হেমরাম। একটি অসাধারণ থ্রু পাস পেয়ে আগুয়ান ইউনাইটেড কলকাতার গোলকিপার সুরজ মল্লিককে পরাস্ত করতে ভুল করেননি তিনি। গোল করার পর ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বিখ্যাত ‘সিউউউ’ স্টাইলে সেলিব্রেশন করেন আকাশ। পিছিয়ে পড়েও দমে যায়নি ইউনাইটেড কলকাতা; প্রতীক লামা ও সালাম রঞ্জন সিংরা পালটা আক্রমণ শানিয়ে সমতা ফেরানোর সুযোগ তৈরি করলেও প্রথমার্ধে এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় ইস্টবেঙ্গল।

আরও পড়ুন: Alexander Zverev: প্রথম রাউন্ডেই বাঁচল অঘটন! পিছিয়ে গিয়েও জয় জভেরেভের
দ্বিতীয়ার্ধে আকাশের হ্যাটট্রিক (East Bengal CFL)
দ্বিতীয়ার্ধেও দুই দলের মধ্যে তুল্যমূল্য লড়াই চলতে থাকে (East Bengal CFL)। ৬৭ মিনিটে সমতা ফেরানোর সুবর্ণ সুযোগ পেয়েছিল ইউনাইটেড কলকাতা, তবে তাদের আক্রমণ বারের গায়ে লেগে প্রতিহত হয়। এরপর ৮২ মিনিটে মহম্মদ বিলাল গোলের সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেননি। ম্যাচের শেষ মুহূর্তে এসে ব্যবধান বাড়িয়ে নেন সেই আকাশই। ৮৬ মিনিটে নিজের দ্বিতীয় গোল করার পর, অতিরিক্ত সময়ে (৯০+৪ মিনিট) দলের এবং নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। শেষ পর্যন্ত ৩-০ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে লাল-হলুদ শিবির।



