Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: শুক্রবার সকাল সকাল মুর্শিদাবাদ জেলার কান্দি শহরে পৌঁছালেন ইডির আধিকারিকরা (ED Raid)। জমি ও আর্থিক দুর্নীতি সংক্রান্ত মামলায় বর্তমানে ইডির হেফাজতে রয়েছেন কলকাতার কালীঘাট থানার প্রাক্তন আইসি তথা ডিসি শান্তনু সিনহা বিশ্বাস।

কোথায় রয়েছে শান্তনু সিনহা (ED Raid)
জানা গিয়েছে, কান্দি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে রয়েছে শান্তনু সিনহা বিশ্বাসের পৈত্রিক প্রাসাদোপম বাড়ি। তবে গত প্রায় সাতদিন ধরে সেই বাড়ি তালাবন্ধ অবস্থায় রয়েছে। শান্তনু সিনহা বিশ্বাসের বোন গৌরী সিনহা বিশ্বাস বর্তমানে কান্দি পৌরসভার ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন। তিনিও বর্তমানে বাড়িতে অনুপস্থিত বলে জানা যায়।
ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি (ED Raid)
তালাবন্ধ বাড়ির বাইরে থেকেই তদন্ত চালান ইডির আধিকারিকরা। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তাঁরা এবং বিভিন্ন তথ্য সংগ্রহ করেন। হঠাৎ করে ইডির এই উপস্থিতিকে ঘিরে কান্দি শহরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বন্ধ বাড়ি হতবাক ED (ED Raid)
সকাল সকাল মুর্শিদাবাদের কান্দিতে কালীঘাট থানার প্রাক্তন আইসি তথা ডিসি শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতে পৌঁছায় ED আধিকারিকরা। তবে বাড়িতে গিয়ে দেখা যায় তালাবন্ধ অবস্থায় রয়েছে বাড়ি। দীর্ঘক্ষণ অপেক্ষার পরও দরজা না খোলায় অবশেষে তালা ভেঙে বাড়ির ভিতরে প্রবেশ করেন ED আধিকারিকরা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সোনা পাপ্পুর জালিয়াতি মামলার তদন্তে ইডি (ED Raid)
৪, রয়েড স্ট্রিট, কলকাতা ৭০০১৬ ঠিকানায় ইডি-র তদন্তকারী আধিকারিকরা। সকাল ৬ টা নাগাদ ৪ টি গাড়ি সহযোগে ইডির ৭ তদন্তকারী আধিকারিক কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা সঙ্গে নিয়ে পার্কস্ট্রিটের “The Corporate” ক্যাফেটেরিয়া কাম হোটেল এ প্রবেশ করে।

আরও পড়ুন: RG Kar Case: আরজি কর কাণ্ডে ফের বড় পদক্ষেপ! ৪৮ ঘণ্টার মধ্যে নতুন সিট গঠন
সূত্র মারফত খবর বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পুর জমি জালিয়াতি মামলার তদন্তে এই তল্লাশি। সোনা পাপ্পুর জমি জালিয়াতি মামলার তদন্তে ইডির তল্লাশি। শুক্রবার সকাল থেকে শহরের বিভিন্ন জায়গায় ইডির হানা।



