Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: নিউইয়র্কের ঐতিহাসিক এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের চূড়ায় বিনা (Empire State Building Proposal) নিরাপত্তা সরঞ্জামে উঠে বিক্ষোভ দেখানোর অভিযোগে এক যুগলকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তদের পরিচয় দিয়েছে নিউইয়র্ক পুলিশ বিভাগ (NYPD)। ধৃতরা হলেন ৩২ বছর বয়সি ইভান কুজনেৎসভ এবং ৩৩ বছর বয়সি অ্যাঞ্জেলিনা নিকোলাউ। সমাজ মাধ্যমে ইভান ‘ইভান বীরকাস’ নামেও পরিচিত। নিউ জার্সির ইস্ট অরেঞ্জের বাসিন্দা এই যুগল দড়ি বা অন্য কোনও সুরক্ষা সরঞ্জাম ছাড়াই বহুতল ভবনে ওঠার জন্য বহুল পরিচিত।

একাধিক ধারায় মামলা দায়ের (Empire State Building Proposal)
মার্কিন সংবাদমাধ্যম CBS News-এর উদ্ধৃতি দিয়ে (Empire State Building Proposal) জানা গিয়েছে, তাদের বিরুদ্ধে চুরি, বেপরোয়া আচরণের মাধ্যমে অন্যের জীবন বিপন্ন করা, সম্পত্তির ক্ষতি, স্থানীয় আইন লঙ্ঘন, চুরির সরঞ্জাম রাখার অভিযোগ, অপরাধমূলক হস্তক্ষেপ, বেআইনি অনুপ্রবেশ এবং বিশৃঙ্খলা সৃষ্টির মতো একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে।
বড় কালো ব্যানার প্রদর্শন
স্থানীয় সময় অনুযায়ী ঘটনাটি ঘটে দুপুর নাগাদ। প্রত্যক্ষদর্শীরা জানান, মুখে মাস্ক পরা ওই যুগল এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের সর্বোচ্চ অংশের স্পায়ারে উঠে পড়েন। তাঁদের শরীরে কোনও দৃশ্যমান নিরাপত্তা সরঞ্জাম ছিল না। সেখানে পৌঁছে তাঁরা একটি বড় কালো ব্যানার প্রদর্শন করেন। ব্যানারে লেখা ছিল, “When the power of love beats the love of power the world knows peace.” এই উক্তিটি সাধারণত কিংবদন্তি মার্কিন গিটারবাদক জিমি হেন্ড্রিক্সের নামে প্রচলিত।

আরও পড়ুন: Anupam Kher Interview: জীবনের শুরুটা প্রতিদিন নতুন করে করা উচিত: অনুপম খের
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ভবনের ১০৩ তলার একটি হ্যাচ ব্যবহার করে তাঁরা স্পায়ারে পৌঁছেছিলেন। ওই প্রবেশপথ সাধারণত জলাধার রক্ষণাবেক্ষণের কাজে ব্যবহৃত হয়। আরও জানা গিয়েছে, বিপজ্জনক এই আরোহনের মধ্যেই যুগল পরস্পরকে বাগদানের প্রস্তাব দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁদের আটক করে। কীভাবে তাঁরা ভবনের নিরাপত্তা ব্যবস্থা এড়িয়ে শীর্ষে পৌঁছালেন, তা নিয়ে তদন্ত চলছে।



