Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ১ মাসে ১০ শতাংশ দাম কমেছে ইটারনালের স্টকের। গত তিন মাসে দাম কমেছে ৪ শতাংশের বেশি (Eternal)। কী করবেন এই সংস্থার স্টক নিয়ে?
ইটারনালের শেয়ার দরে অস্থিরতা (Eternal)
গত এক মাস ধরেই অস্থিরতা বজায় রয়েছে জোম্যাটোর পেরেন্ট কোম্পানি ইটারনালের শেয়ার দরে। লগ্নিকারীদের অনিশ্চয়তার ছবি ফুটে উঠেছে এই স্টক নিয়ে। ১২ শতাংশ বৃদ্ধি হয়েছে গত এক বছরে এই স্টকের। গত ৬ মাসে ২৯ শতাংশ দাম বেড়েছে এই স্টকের। কিন্তু ৪ শতাংশের বেশি দাম কমেছে গত তিন মাসে এই সংস্থার স্টকে। ১০ শতাংশ দাম কমেছে গত এক মাসে (Eternal)।

এই বছর এপ্রিল মাসে ইটারনালের শেয়ার দর নেমেছিল ১৮৯.৬০ টাকায়। যা গত ৫২ সপ্তাহের মধ্যে সর্বনিম্ন। তবে অক্টোবরে সেটা পৌঁছে গিয়েছিল ৩৬৮.৪০ টাকায়। ৫২ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ যা। অল্প সময়ের মধ্যে ব্যাপক উত্থান-পতন দেখেছে এই স্টক। বুধবার ০.৭৫ শতাংশ বেড়ে ৩০৮ টাকা দাম হয় এই স্টকের। এই সময়ে দাঁড়িয়ে এই স্টক নিয়ে বিশেষজ্ঞরা কী পরামর্শ দিচ্ছেন?

আরও পড়ুন: Javelin Missiles Excalibur: জ্যাভলিন! কি বদল আনবে দেশের প্রতিরক্ষা কৌশলে?
ব্রোকারেজ সংস্থা মরগ্যান স্ট্যানলি ইটারনালের এই সংস্থার স্টকে ওভারওয়েট রেটিং বজায় রেখেছে। এই স্টকের টার্গেট প্রাইস ৪২০ টাকা থেকে বাড়িয়ে করেছে ৪২৭ টাকা। অর্থাৎ বর্তমান পর্যায় থেকে ৩৮ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এই সংস্থার স্টকের। ওই ব্রোকারেজ সংস্থা মনে করছে, এই স্টকের দামে ১৪-১৫ শতাংশ কারেকশন, এই স্টককে দীর্ঘমেয়াদি লগ্নির ক্ষেত্রে আকর্ষণীয় করে তুলেছে। ২৮০-২৮৫ টাকার মধ্যে স্ট্রং সাপোর্ট জোন রয়েছে। এই দামের আশপাশে স্টক কিনতে পারলে দীর্ঘমেয়াদে লাভের সম্ভাবনা দেখতে পাচ্ছেন মার্কেট এক্সপার্টরা (Eternal)।
(কে টিভি বাংলা ডিজিটাল কোথাও বিনিয়োগের জন্য পরামর্শ দেয় না। শেয়ার বাজার বা যে কোনও ক্ষেত্রে লগ্নি ও বিনিয়োগ ঝুঁকি সাপেক্ষ। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে। বিনিয়োগ করার আগে ঠিকমতো পড়াশোনা এবং বিশেষজ্ঞের পরামর্শ বাঞ্ছনীয়। এই খবরটি শিক্ষা সংক্রান্ত এবং সচেতন করার জন্য প্রকাশিত।)


