Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বুলিশ প্যাটার্ন ফর্মের সম্ভাবনা রয়েছে বলেই জানিয়েছেন বিশ্লেষকরা। নজর রাখুন এই পাঁচ স্টকে (Stocks)।
এই পাঁচ স্টকে নজর (Stocks)
চলতি সপ্তাহে শেয়ার মার্কেটে টালমাটাল অবস্থা ছিল। বৃহস্পতিবার মহারাষ্ট্রের নির্বাচনের কারণে স্টক মার্কেট বন্ধ থাকার পর শুক্রবার আবার ট্রেডিং ছবি। বুধবার পর্যন্ত দুই বেঞ্চমার্ক ইনডেক্সের পতন দেখা গিয়েছিল। সে দিন সেনসেক্স কমেছিল ০.২৯ শতাংশ বা ২৪৫ পয়েন্ট এবং নিফটি৫০ কমেছিল ০.২৬ শতাংশ বা ৬৭ পয়েন্ট। এই পতনের পরে সেনসেক্স রয়েছে ৮৩ হাজার ৩৮২ পয়েন্টে। নিফটি৫০ নেমেছে ২৫ হাজার ৬৬৫ পয়েন্টে। শুক্রবার শেষ ট্রেডিং সেশনে বাজার কেন দিকে যায় সেই দিকেই নজর থাকবে সবার। তারমধ্যেই পাঁচ স্টকের পরামর্শ দিলেন বিশেষজ্ঞরা (Stocks)।
- ইন্দাসইন্ড ব্যাঙ্ক: এই বেসরকারি ব্যাঙ্কের শেয়ার দর ২০, ৫০, ১০০, ২০০ দিনের এক্সপোনেশিয়াল মুভিং অ্যাভারেজ -এর উপরে থাকার কারণে এই নিয়ে আশাবাদী বিশেষজ্ঞরা । যা বুলিশ মোমেন্টামকে ইন্ডিকেট করছে বলেই মত বিশ্লেষকদের। এই শেয়ারের দাম এখন ৯৪৪.৫০ টাকা।
- ডালমিয়া ভারত: এই সংস্থার শেয়ার দরও ২০, ৫০ এবং ২০০ দিনের মুভিং অ্যাভারেজের উপরে রয়েছে। এক্সপার্টদের মতে যা স্টকের হেলদি অবস্থাকে চিহ্নিত করছে। যার ফলে এই স্টক নিয়ে ইতিবাচক মনোভাব রয়েছে বিশেষজ্ঞদের। এই স্টকের দাম ২ হাজার ১৭৭ টাকা।
- স্টিল অথোরিটি অফ ইন্ডিয়া: এই সংস্থার শেয়ার নিয়েও আশা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। এই রাষ্ট্রায়ত্ত সংস্থার স্টকেও বুলিশ প্যাটার্ন ফর্মের কথা জানাচ্ছেন এক্সপার্টরা। এই সংস্থার প্রতি শেয়ারের দাম ১৫২ টাকা।

আরও পড়ুন: Metal Stocks: নতুন বছরে মেটাল স্টকে বাজিমাত
- কেইআই ইন্ডাস্ট্রিজ: কেইআই ইন্ডাস্ট্রিজের শেয়ারও ২০, ৫০ এবং ২০০ দিনের ইএমএ-র উপরে রয়েছে। যা নিয়ে ইতিবাচক বিশেষজ্ঞরা। আরএসআই রয়েছে ৫৯.৫৫। এতেও বুলিশ মোমেন্টার ফর্মের সমস্ত লক্ষণ রয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এই স্টকের দাম এখন ৪ হাজার ৩৮৪ টাকা।
- ব্যাঙ্ক অফ বরোদা: এই রাষ্ট্রায়ত্তে ব্যাঙ্কের স্টকেও নজর রাখতে পারেন এ সপ্তাহের শেষ ট্রেডিং সেশনে। এই স্টকের হেলদি অবস্থান রয়েছে বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা। এই স্টকের দাম ৩০৭ টাকা (Stocks)।


