Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: আগামীকাল তথা ১১ সেপ্টেম্বর শ্রীরামপুরের মাহেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার শর্তসাপেক্ষে অনুমতি কলকাতা হাইকোর্টের (High Court)। তবে মিছিলের অনুমতি দিল না বিচারপতি সৌগত ভট্টাচার্য্যর সিঙ্গেল বেঞ্চ। সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ কালীঘাট তৃণমূল।
হাইকোর্টের দ্বারস্থ হয় তারা (High Court)
আগামীকাল তথা শুক্রবার ১১ সেপ্টেম্বর শ্রীরামপুরের মাহেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি মিছিল এবং সভা করার কর্মসূচি রয়েছে। মিছিলের পর সভা করার কথা ছিল। পুলিশের কাছে এই কর্মসূচির অনুমতির জন্য আবেদন জানিয়েছিলেন চুঁচুড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। কিন্তু পুলিশের অনুমতি না মেলায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় তারা।
শর্তসাপেক্ষে সভার অনুমতি (High Court)
বিচারপতি সৌগত ভট্টাচার্য্যর এজলাসে সেই মামলার শুনানি হয়। শর্তসাপেক্ষে সভার অনুমতি দিলেও মিছিলের অনুমতি দেয়নি আদালত। সভার অনুমতি দিতে গিয়ে বিচারপতি সৌগত ভট্টাচার্য্য একাধিক শর্ত বেঁধে দিয়েছেন। আদালত নির্দেশ দিয়েছে, মাহেশের জগন্নাথ দেব স্নানপিঁড়ি ময়দানে সভা করতে পারবেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তবে দুপুর ১ টা থেকে ৩টের পর্যন্ত কর্মসূচি করতে হবে। সভায় ২ হাজারের বেশি জমায়েত করা চলবে না। সভায় এমন কোনও বক্তব্য রাখা যাবে না, যাতে কারও ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগে। যাতে সাধারণ মানুষের যাতায়াতে কোনও অসুবিধা না হয়, সে দিকে লক্ষ্য রেখে সভা করতে হবে। আটকানো যাবে না জিটি রোড। অপ্রীতিকর যে কোনও ঘটনা এড়াতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করতে রাজ্যকে নির্দেশ দিয়েছে আদালত। সভার আয়োজক কালীঘাট তৃণমূলের তরফে কতজন স্বেচ্ছাসেবক থাকবেন, সেই নামের তালিকা বৃহস্পতিবার রাত ৮টার মধ্যে জমা দিতে হবে।
আরও পড়ুন: Dr Debobroto Nath Bhiravi: বাঙালির খাদ্যাভ্যাস নিয়ে মন্তব্য কেন? প্রশ্ন ড: দেবব্রত নাথ ভৈরবীর
একাধিক সিদ্ধান্তের প্রতিবাদ
রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর এই প্রথম জেলায় গিয়ে সভা করবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ‘কালীঘাট’ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের নতুন বিজেপি সরকারের একাধিক সিদ্ধান্তের প্রতিবাদে আগামীকাল তথা শুক্রবার শ্রীরামপুরের মহেশে এই সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু পুলিশের অনুমতি না মেলায় তারা হাইকোর্টের দ্বারস্থ হন। বিচারপতি সৌগত ভট্টাচার্য্যর সিঙ্গল বেঞ্চ শর্তসাপেক্ষে সেই সভার অনুমতি দিলেও মিছিলের অনুমতি দেয়নি। জানা গিয়েছে সিঙ্গেল বেঞ্চের এই নির্দেশে খুশি নয় মামলাকারী কালীঘাট তৃণমূল। সিঙ্গল বেঞ্চের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছে তারা।



