Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই ম্যাচেই লজ্জাজনক পরিস্থিতির মুখে পড়তে হয়েছে ভারতীয় দলকে আর তারপরেই চটেছে ভারতীয় দলের সমর্থকরা (Gautam Gambhir)।
গম্ভীরের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছেন নেটিজেনরা (Gautam Gambhir)
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় দলের হতদরিদ্র অবস্থা দেখে চটেছে ভারতীয় দলের সমর্থকদের একাংশ। বিশেষ করে প্রোটিয়া বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি ভারতীয় ব্যাটিং শিবির। নূন্যতম ধৈর্য টুকুও দেখা যায়নি ভারতীয় ব্যাটারদের মধ্যে। সেই নিয়ে ব্যাটাদের যেমন সমালোচনার মুখে পড়তে হয়েছে তেমনই সমর্থকরা ক্ষোভ উগড়ে দিয়েছে গম্ভীরের বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়া জুড়ে স্লোগান উঠছে, ‘গম্ভীর হঠাও। টিম ইন্ডিয়া বাঁচাও’। তার প্রধান কারণ হল গুয়াহাটিতে ভারতের পারফরম্যান্স (Gautam Gambhir)।

এখন এমন পরিস্থিতি গুয়াহাটি টেস্ট জয় বা ড্র তো দূর আপাতত ভারত আপাতত ফলো অন বাঁচাতে পারে কিনা সেটাই দেখার। এমন পরিস্থিতিতে নেটিজেনদের সমালোচনার শিকার টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীর। ভারতের এই তারকা প্রাক্তন ক্রিকেটারের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দিয়েছেন ক্রিকেটপ্রেমীরা। তাঁদের একাংশের দাবি গম্ভীরকে হঠাতে হবে।

আরও পড়ুন: Cristiano Ronaldo: চল্লিশেও বাইসাইকেল কিকে চমকে দিলেন রোনাল্ডো
ইডেনে মাত্র মাত্র ৯৩ রানে ভারত অলআউট হয়ে গিয়েছিল। মাত্র ১২৪ রানের টার্গেট তুলতে পারেননি ঋষভ পন্থরা। এবার যে পিসিতে দক্ষিণ আফ্রিকা রানের পাহাড় তুলেছে এহেন ব্যাটিং সহায়ক পিচেও ভারতীয় ব্যাটারদের ব্যর্থতা অব্যাহত। এমন অবস্থা দেখার পর অনেকেই ধরে নিয়েছেন এখানেও লজ্জার হার অপক্ষা করছে ভারতের জন্য। গতবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোয়াইটওয়াশ হওয়ার পর আবারও সেই অবস্থা হতে চলেছে দলের। তাই তারা সোশ্যাল মিডিয়ায় গম্ভীরের অপসারণ চেয়ে পোস্ট করছেন। বারবার দল নির্বাচন হোক বা গম্ভীরের সিদ্ধান্ত, বিতর্ক তৈরি হয়েছে বহুবার। সামির মত বোলার রঞ্জিতে ভাল পারফর্ম করেও জাতীয় দলে ব্রাত্য থেকেছেন, যা নিয়ে বিতর্ক হয়েছে বারবার (Gautam Gambhir)। এখন দেখার ভারতীয় ক্রিকেট বোর্ড কি ক্রিকেটপ্রেমীদের কথায় কান দেন?


