Last Updated on [modified_date_only] by Aditi Singha
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ফেসবুক বা ইনস্টাগ্রাম খুললেই চোখে পড়ছে এক অদ্ভুত ট্রেন্ড লাল শাড়ি পরিহিতা তরুণীর (Gemini)। শুধু লাল নয়, নীল, সবুজ, হলুদসহ নানা রঙের শাড়িতে, কখনও সিনেমাটিক, কখনও ভিনটেজ ব্যাকড্রপে হাজির হচ্ছেন ব্যবহারকারীরা। মূল ছবি একটাই, কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তা জাদুর মতো তাকে রূপান্তর করছে নানান ভঙ্গিতে। এই ট্রেন্ডের নাম ‘ন্যানো বানানা’, যার নেপথ্যে রয়েছে গুগলের এআই টুল Gemini।

ন্যানো বানানা কীভাবে কাজ করে (Gemini)
ব্যবহারকারীকে শুধু নিজের একটি ছবি আপলোড করতে হয় এবং তার সঙ্গে নির্দিষ্ট প্রম্পট/ কমান্ড বা নির্দেশ দিতে হয়। এরপর গুগলের এআই সেই ছবিকে সিনেমার চরিত্র, পুরনো ছবির মতো প্রতিকৃতি বা শাড়ি-পরা ফটোতে রূপান্তর করে দেয়। বেশিরভাগ ব্যবহারকারী তরুণী। ফলাফলের ছবিগুলো প্রায় আসল ছবির মতোই বাস্তব। ভিজ্যুয়াল রূপান্তর এতটাই নিখুঁত যে দর্শকরা প্রায়শই বুঝতেই পারেন না এটি এআই-নির্ভর ছবি।
ডিজিটাল ওয়াটারমার্ক কতটা কার্যকর? (Gemini)
গুগল জানাচ্ছে, ন্যানো বানানা টুলে তৈরি প্রতিটি ছবিতে রয়েছে অদৃশ্য SynthID ডিজিটাল ওয়াটারমার্ক এবং মেটাডেটা ট্যাগ।এগুলি ছবিকে এআই-জেনারেটেড হিসেবে শনাক্ত করতে সাহায্য করে। তবে ওয়াটারমার্ক খালি চোখে দেখা যায় না, বিশেষ টুল দিয়ে বিশ্লেষণ করতে হয়। সাধারণ ব্যবহারকারীরা ছবিতে ওয়াটারমার্ক আছে কি না তা জানতে পারবেন না।

ডিপফেক থেকে প্রতারণা (Gemini)
- ছবিকে ডিপফেক হিসেবে ব্যবহার করা হতে পারে।
- অনুমতি ছাড়াই ছবিগুলি ভুয়া খবর বা প্রতারণায় কাজে লাগানো হতে পারে।
- ছবির ব্যাকড্রপ বা মুখমণ্ডল বদলে ব্যবহারকারীর ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করা সম্ভব।

এখুনি সাবধান হোন (Gemini)
অত্যন্ত ব্যক্তিগত বা অন্তরঙ্গ ছবি এআই টুলে আপলোড করবেন না। আপলোড করলে তার ভবিষ্যৎ ব্যবহার পুরোপুরি আপনার নিয়ন্ত্রণে থাকবে না। ছবি আপলোড করার আগে ডিভাইসের তথ্য, লোকেশন ট্যাগ মুছে ফেলুন। এতে অনিচ্ছাকৃতভাবে তথ্য ফাঁস হওয়ার ঝুঁকি কমে। গোপনীয়তা সেটিংসে লক্ষ রাখুন, সোশ্যাল মিডিয়ায় কড়া প্রাইভেসি সেটিংস ব্যবহার করুন। কে আপনার ছবি দেখতে পারবে, তা নিজে নিয়ন্ত্রণ করুন। শেয়ার করার আগে সতর্ক থাকুন ছবি যত কম মানুষের সঙ্গে ভাগ করবেন, অপব্যবহারের সম্ভাবনা তত কমবে। পাবলিকলি পোস্ট করার আগে ভেবে নিন।
আরও পড়ুন: 8th Pay Commission: দিওয়ালির বোনাস ডিএ ঢুকবে কবে?
আসল ছবি সংরক্ষণ করুন
মূল ছবি এবং ব্যবহৃত প্রম্পট ব্যাকআপ রাখুন। কোনও অপব্যবহার হলে রিপোর্ট করতে সুবিধা হবে। শর্তাবলী মেনে চলুন, যে এআই টুল ব্যবহার করছেন তার শর্তাবলী ভালোভাবে পড়ুন। ছবি আপলোড করলে প্ল্যাটফর্ম তার ব্যবহারিক অধিকার পাচ্ছে কি না। ছবিটি এআই মডেল প্রশিক্ষণে ব্যবহৃত হতে পারে কি না।



