Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: সোমালিয়ার রেফারিকে আমেরিকার মাটিতে পা রাখতে না দিয়ে বিতর্কের মুখে আমেরিকা (Gianni Infantino)।
রেফারি বিতর্কে ফিফার বক্তব্য (Gianni Infantino)
বিশ্বকাপের আগেই বিপত্তি মার্কিন মুলুকে। সেই বিতর্কের মধ্যে নিন্দিত হচ্ছে ট্রাম্প সরকার। অনেক নেটিজেনদের মধ্যে এমন ঘটনা কোনও মতেই মানা যায় না এবং অনেকের মতে এমন বিদ্বেষমূলক আচরণ লজ্জার। মার্কিন মুলুকে ঢুকতে দেওয়া হয়নি সোমালিয়ার তারকা রিফ্রি ওমর আব্দুলকাদিরকে। যদিও এরপর দেশে ফিরে নায়কের সম্মান পেয়েছেন তিনি। অনেকেই আশা করছিলেন ফিফা এর বিরুদ্ধে নিশ্চয়ই কোনও পদক্ষেপ নেবে বা এর বিরোধিতায় মুখ খুলবে তবে ফিফা যেটা বলল সেটাতে আরও অবাক হল ফুটবল বিশ্ব (Gianni Infantino)।
আরটানের মার্কিন মুলুকে পা না রাখার বিতর্কে প্রায় একদিন পর মুখ খুললেন ফিফা সভাপতি গিয়ান্নি ইনফ্যান্টিনো। বিশ্বকাপের এই আসরে সোমালিয়ান রেফারি হিসেবে এই প্রথম অংশগ্রহণ করতে চলেছিলেন ওমর। তবে শেষ মুহূর্তে এসে তাঁর স্বপ্ন ভঙ্গ হয় মার্কিন অভিবাসন নীতির কারণে। নিরাপত্তার কারণে বিশ্বকাপ পরিচালনার দায়িত্ব পূরণ করতে পারেন না তিনি।

এই বিষয়ে ফিফা সভাপতি বলেন, ‘আমরা সবকিছু কন্ট্রোল করি না। আমরা চেষ্টা করি। আমরা আলোচনা করব। আমরা বিষয়টা দেখব। মাঝেমধ্যে বেশি ভাবনাচিন্তা করা ঠিক নয়। ধীরেসুস্থে এগোতে হয়। আমরা সব কিছুর সমাধান বের করার চেষ্টা করি। ঘটনার সঙ্গে সঙ্গে চিৎকার করলে হিতে বিপরীত হতে পারে। আমার ওপর আস্থা রাখুন। আমরা সবসময় সমাধান খোঁজার চেষ্টা করি। তবে মানতে হবে আমরা গোটা পৃথিবীর রাজা নয়। সরকারের পলিসি আমরা ভাঙতে পারি না (Gianni Infantino)।’
তবে বিতর্কের আরেকটি বিষয়ও রয়েছে আর সেটা হল টিকিটের আকাশছোঁয়া দাম। বিশেষ করে ফাইনালের টিকিটের এমন দাম যে অনেক ফুটবলপ্রেমীদের ধরা ছোঁয়ার বাইরে। হাজার হাজার ডলারে টিকিট বিক্রি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন সমর্থকরা। সমালোচনার মুখে পড়তে হয়েছে ফিফাকে। এই বিষয়ে ফিফা সভাপতি বলেন, ‘কম দামে টিকিট বিক্রি করলে, কালো বাজারের সুবিধা হয়। যা এই দেশে আইনি। আরও অনেক বেশি দামে টিকিট বিক্রি হত। সেই টাকা কোথায় যেত? যারা ব্ল্যাক মার্কেট চালায়, তাঁদের কাছে যেত, ফুটবলের খাতে ব্যয় হত না।’
আরও পড়ুন: IPS Abhishek Gupta: দক্ষিণ দিনাজপুরে নতুন অধ্যায়, পুলিশ সুপারের চেয়ারে অভিষেক গুপ্তা
অন্যদিকে ইরানের সঙ্গে আমেরিকার কূটনৈতিক সমর্কের অবনতির কারণে সমস্যার মুখে পড়তে হচ্ছে ইরান দলের ফুটবলার এবং সাপোর্ট স্টাফদের। শেষ সময় পর্যন্ত ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে ছিল সংশয়। ফিফার হস্তক্ষেপে সমস্যা মেটে আর সেটাকে ফিফার সাফল্য বলে দাবি করেন ফিফা সভাপতি। এর আগে তিনি ট্রাম্পের প্রশংসাও করেছিলেন ফিফা সভাপতি। তিনি বলেন, ‘ইরানকে আমেরিকাতে বিশ্বকাপ খেলতে আনা ফিফার সাফল্য (Gianni Infantino)।’


