Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: চলতি সপ্তাহের চার ট্রেডিং সেশনেই পয়েন্ট কমেছে দেশের শেয়ার বাজারের দুই বেঞ্চমার্ক ইনডেক্সের (Gift Nifty)।
পতনের ধাক্কা সামলে উঠতে পারবে শেয়ার বাজার? (Gift Nifty)
দেশের শেয়ার বাজারের দুই বেঞ্চমার্ক ইনডেক্সের পয়েন্ট কমেছে চলতি সপ্তাহের চার ট্রেডিং সেশনে। তবে শেষ ট্রেডিং সেশনে নিফটি৫০ ও সেনসেক্সের পয়েন্ট অল্পই কমেছে। সেনসেক্স কমেছে ৭৮ পয়েন্ট এবং নিফটি৫০ কমেছে মাত্র ৩ পয়েন্ট। বৃহস্পতিবারের ট্রেডিং সেশনে পরে সেনসেক্স রয়েছে ৮৪ হাজার ৪৮১ পয়েন্টে এবং নিফটি৫০ রয়েছে ২৫ হাজার ৮১৫ পয়েন্টে (Gift Nifty)।
সপ্তাহের শুরুর থেকে ধারাবাহিকভাবে পতনের পর শুক্রবারের বাজার পরিস্থিতি কেমন থাকে সেই দিকেই নজর রয়েছে বিশেষজ্ঞ ও লগ্নিকারীদের। তবে বিশেষজ্ঞদের মতে গিফ্ট নিফটি থেকে শুক্রবার পজিটিভ স্টার্টের ইঙ্গিত রয়েছে। যা কিছুটা হলেও স্বস্তি দিতে পারে লগ্নিকারীদের। এশিয়ার বাজারেও বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে এই দিন। এই পরিস্থিতে কোন কোন স্টকের উপর নজর রাখতে পারেন তার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
আরও পড়ুন: Bangladesh: হাদির মৃত্যুতে উত্তাল বাংলাদেশ, চরম আঘাত সংবাদমাধ্যমের উপর
- প্রিকল: এই স্টকের দাম এখন ৬৭০ টাকা। বিশ্লেষকদের মতে এর টার্গেট প্রাইস ৭২০ টাকা এবং স্টপ লস ৬৪৫ টাকা।
- সানসেরা ইঞ্জিনিয়ারিং: এই স্টকের দাম এখন ১ হাজার ৭০৪ টাকা। বিশ্লেষকদের মতে এর টার্গেট প্রাইস ১ হাজার ৮৩০ টাকা এবং স্টপ লস ১ হাজার ৬৪০ টাকা।
- ব্লু স্টার: এই সংস্থার স্টক নিয়েও আশাবাদী বিশেষজ্ঞরা। এই স্টকের দাম ১ হাজার ৮৫৪ টাকা। বিশ্লেষকদের মতে এর টার্গেট প্রাইস ২ হাজার টাকা এবং স্টপ লস ১ হাজার ৭৮৮ টাকা।
- জিন্দাল স্টিলনেস: এই স্টকের দাম এই মুহূর্তে ৭৯৮ টাকা। বিশ্লেষকদের মতে এর টার্গেট প্রাইস ৮৫৫ টাকা এবং স্টপ লস ৭৭০ টাকা।
- অশোক লেল্যান্ড: এই স্টকের দাম এই মুহূর্তে ১৭১ টাকা। বিশ্লেষকদের মতে এর টার্গেট প্রাইস ১৮০ টাকা এবং স্টপ লস ১৬৮ টাকা (Gift Nifty)।
- হিন্দুস্তান কপার: এই স্টকের দাম এখন ৩৮৭ টাকা। বিশ্লেষকদের মতে এর টার্গেট প্রাইস ৪১২ টাকা এবং স্টপ লস ৩৭৯ টাকা।
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


