Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: টলিউডের জনপ্রিয় জুটি আবীর চট্টোপাধ্যায় (Mimi-Abir)ও মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। এবার তাঁদের দেখা গেল ঘনিষ্ঠ অবস্থায়, একই দোলনায় ! চোখে চোখ রেখে প্রেমের ভাষায় কথা বলছেন দুজনে! আর এই মুহূর্তটি রীতিমত ভাইরাল সমাজ মাধ্যমে। অনেকেই ভাবছেন, তবে কী বাস্তবেও প্রেম করছেন এই জুটি? কী জানা গিয়েছে? কোনও ছবির শুটিং দৃশ্য এটি?
নেপথ্যের গল্প (Mimi-Abir)
আসলে এটি ‘রক্তবীজ ২’ (Mimi-Abir) ছবির গানের শুটিং দৃশ্য। ‘চোখের নীলে ‘ রোমান্টিক গানের দৃশ্য ধরা দিয়েছেন আবীর ও মিমি। কখনও গাঢ় নীল বিকিকিনিতে, আবার কখনও হলুদ রঙের পোশাকে ধরা দিয়েছেন মিমি। এই প্রথমবার বিকিকিনি লুকে পর্দায় ধরা দিয়েছেন অভিনেত্রী। অপরদিকে দেখা গিয়েছে বিচ ওয়্যার ড্রেসে আবীরকে (Abir)। অর্থাৎ সেই পুরাতন চেনা শার্ট বা পাঞ্জাবীতে নয়। আর তাঁদের রসায়নে মুগ্ধ নেটপাড়া। বুধবার মুক্তি পাবে ‘ চোখের নীলে’ গানটি। ইতিমধ্যে সেই রোমান্টিক গানের দৃশ্যের কিছু মুহূর্ত ধরা পড়েছে। আর যে দৃশ্য দেখে অনেকেই ভেবে নিয়েছেন ,তাঁরা বাস্তবে প্রেম করছেন । তবে আদৌ তা নয়, এটি গানের শুটিং দৃশ্য।
চমক দেওয়ার মতো দৃশ্য (Mimi-Abir)
ইতিমধ্যে ‘রক্তবীজ ২’ (Mimi-Abir) ছবির নানান রকম পোস্টার, ট্রেলার সামনে এসেছে। আর তা দেখে নতুন করে বলার নেই যে, পরিচালক শিবপ্রসাদ নন্দিতা জুটির ছবিতে নতুনত্ব থাকবে না। সেই দিক দিয়ে দেখলে ‘রক্তবীজ ২’ ছবিতেও এক অন্যরকম গল্প তুলে ধরতে চলেছেন পরিচালক। আর প্রথম থেকেই এই ছবির কিছু ঝলক দর্শকদের সামনে এসেছে, যা দেখে কৌতূহল আরও বেড়ে গিয়েছে দর্শকদের।

প্রচুর পরিশ্রম
শোনা গিয়েছে, ‘রক্তবীজ ২’ ছবির এই রোমান্টিক গানের দৃশ্যের জন্য মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) অনেক খেটেছেন। তিনি দিনে একবার খেতেন ,এমনকি শুটিংয়ের দিন সারাদিন জল না খেয়ে ছিলেন, যাতে তাঁকে ছিপ ছিপে দেখতে লাগে। এই গানটির শুটিং হয় তাইল্যান্ডে। রক্তবীজ ২ ছবিতে ‘সংযুক্তা’ চরিত্রে অভিনয় করছেন মিমি ও ‘ পঙ্কজ সিংহ’ চরিত্রে অভিনয় করছেন আবীর। এখন পর্দায় দুজনের কেমিস্ট্রি দেখার অপেক্ষায় দর্শক।
নতুন অধ্যায়ের সূচনা
অবশ্য মিমি চক্রবর্তীর (Mimi Chakraborty) বিকিকিনি লুক নিয়ে চলছে নানা প্রতিক্রিয়া। কেউ বলছেন টলিউডের সাহসী ও স্টাইলিশ উপস্থাপনার নতুন অধ্যায়। আবার অনুরাগীরা মিমির আত্মবিশ্বাস ও ফিটনেসের প্রশংসা করেছেন। রক্তবীজ ২ ছবিতে রয়েছেন আরও জনপ্রিয় তারকারা। যাঁদের অভিনয়ের ঝলক ইতিমধ্যে সামনে এসেছে। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ,ভিক্টর ব্যানার্জি ,অঙ্কুশ ,কৌশানি ও আরও অনেকেই।
আরও পড়ুন: Sudan Gurung : নেপালের আন্দোলনের মুখ সুধন গুরুং! কে তিনি?
সত্যি বলতে , রক্তবীজ ২ ছবির গানের দৃশ্য মিমি আবীরের রসায়নে এতটাই মুগ্ধ দর্শক ,যে গানটি মুক্তি পেলে দর্শকমনে দাগ কাটবে ,তা নিশ্চিত। আপাতত ‘রক্তবীজ ২’ ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে দর্শক।


