Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: উৎসবের মরসুমে সোনা কেনা (Gold Rate Today) অনেকের কাছেই শুদ্ধতা, ঐতিহ্য এবং বিনিয়োগের প্রতীক। লক্ষ্মীপুজো শেষ, সামনেই ধনতেরস ও কালীপুজো-এই সময়টাকে শুভ বলে মনে করেন বহু বাঙালি। আর তাই এই সময় সোনা কেনার প্রবণতাও বেড়ে যায় চোখে পড়ার মতো। কিন্তু চলতি বছরে উৎসবের আনন্দের মাঝেও সোনার দামে একটানা ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। অক্টোবরের শুরুতেই সোনার দর ফের চড়েছে, যা সাধারণ মধ্যবিত্তের জন্য কিছুটা চিন্তার কারণও হয়ে উঠেছে।
দাম কত? (Gold Rate Today)
সোমবার, ৭ অক্টোবর ২০২৫-এর সর্বশেষ আপডেট অনুযায়ী (Gold Rate Today), ২৪ ক্যারাট সোনার প্রতি গ্রাম দাম দাঁড়িয়েছে ₹১২,০০১। অন্যদিকে, গয়না তৈরির জন্য বেশি ব্যবহৃত ২২ ক্যারাট সোনার দাম প্রতি গ্রামে ₹১১,৪০০ (কিনতে গেলে)। যদি আপনি সোনা বিক্রি করতে চান, তাহলে ২২ ক্যারাটের প্রতি গ্রাম পেতে পারেন ₹১০,৯২০। ১৮ ক্যারাট সোনার দাম আজ রয়েছে প্রতি গ্রামে ₹৯,৩৬০। রূপোর দামও ছুঁয়েছে উঁচু জায়গা—৯৯৯ বিশুদ্ধতার রুপো প্রতি কেজি বিক্রি হচ্ছে ₹১,৫০,৩২৫ টাকায়।
স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (Gold Rate Today)
এই মূল্যতালিকা এসেছে রাজ্যজুড়ে সক্রিয় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি-র তরফ থেকে। ১৯৯৩ সালে গঠিত এই সংগঠন সোনার কারিগর ও ব্যবসায়ীদের প্রতিনিধিত্ব করে। এর বর্তমান কার্যনির্বাহী সভাপতি সমর কুমার দে। উল্লিখিত মূল্যের সঙ্গে ৩ শতাংশ জিএসটি আলাদা ভাবে যুক্ত হবে।
আরও পড়ুন: Weather Update: উত্তরবঙ্গে দুর্যোগ কাটছে ধীরে ধীরে, বৃষ্টির সম্ভাবনা এখন কোথায়?
সোনার ক্যারেট মানে কী?
অনেকেই দোকানে গিয়ে সোনার গয়না পছন্দ করলেও বুঝে উঠতে পারেন না সেটি কতটা খাঁটি। এখানে মূল ভূমিকা নেয় ক্যারেট।
- ২৪ ক্যারাট সোনা সবচেয়ে খাঁটি। এতে কোনও খাদ মেশানো থাকে না। তবে এই সোনা নরম হওয়ায় গয়না তৈরিতে এটি তেমন ব্যবহৃত হয় না।
- ২২ ক্যারাট সোনা সাধারণত গয়নার কাজে ব্যবহৃত হয়। এতে ৯১.৬৭% সোনা থাকে এবং বাকি অংশে অন্যান্য ধাতু।
- ১৮ ক্যারাট সোনায় ৭৫% বিশুদ্ধতা থাকে। সাধারণত হিরে বসানো গয়নার ক্ষেত্রে এই ক্যারেটের সোনাই ব্যবহৃত হয়।
- হালফিলের বাজারে আরও কম ক্যারেটের লাইটওয়েট জুয়েলারিও জনপ্রিয়তা পাচ্ছে, যা পকেট-ফ্রেন্ডলি বলে ক্রেতাদের কাছে আকর্ষণীয়।
এছাড়া সোনার রঙেরও পরিবর্তন আসে ধাতু মেশানোর কারণে। যেমন-হোয়াইট গোল্ডে রূপো বা প্যালাডিয়াম, আর রোজ গোল্ডে ব্যবহৃত হয় তামা।


