Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনী প্রচার এবার (PM Modi) শেষ লগ্নে। তবুও যেটুকু সময় পাওয়া যায় সেই সময়কেই কাজে লাগাতে চাইছে সকল রাজনৈতিক দল। এই আবহে ঐতিহাসিক ব্যারাকপুরের মাটিতে দাঁড়িয়ে রাজ্য বিজেপির সমর্থনে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গল পাণ্ডের বলিদানের কথাও স্মরণ করেন তিনি।
মোদির মুখে পরিবর্তনের বার্তা (PM Modi)
ব্যারাকপুরের সভা থেকে জনমানসে পরিবর্তনের বার্তা (PM Modi) দিয়েছেন তিনি। তিনি দাবি করেছেন, বাংলার মানুষ এবার নতুন সরকার গঠনের জন্য প্রস্তুত । রাজনৈতিক প্রচারে মানুষের সাড়া ও সভায় মানুষের ভিড় দেখে তিনি নিশ্চিত যে রাজ্যে এবার পদ্মফুল ফুটবে। তার সঙ্গে তিনি বলেছেন, বঙ্গে বিজেপি জিতলে সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে মোদি অবশ্যই উপস্থিত থাকবেন। তাঁর বক্তব্যে বারংবার পরিবর্তনের আশ্বাস পাওয়া গেছে।

আরও পড়ুন: WB Assembly Election 2026: ভোটের আগে কড়া কমিশন, ভুয়ো ভোট দিলেই জেল
শাসকদলকে কড়া আক্রমণ
এই সভায় উপস্থিত ছিলেন বারাকপুর, জগদ্দল, নৈহাটী, ভাটপাড়ার প্রার্থীরা। তাঁরা প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন বঙ্গের বিশিষ্ট ব্যক্তির ছবি। মোদির বক্তব্যে বারবার উঠে আসে পরিবর্তনের কথা। তিনি বলেন, “পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার।” এর সঙ্গে তিনি শিল্প, নারী সুরক্ষা, কর্ম সংস্থান বৃদ্ধির কথাও তুলে ধরেছেন।



