Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: যুক্তরাষ্ট্রে কাজ করতে ইচ্ছুক ভারতীয় পেশাদারদের জন্য সামনে আসতে পারে নতুন চ্যালেঞ্জ। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন H-1B ভিসাধারীদের ন্যূনতম বেতন প্রায় ৩০ শতাংশ বাড়ানোর প্রস্তাব দিয়েছে(H-1B Visa)।
ন্যূনতম বেতন বাড়ানোর প্রস্তাব (H-1B Visa)
মার্চের শেষে মার্কিন শ্রম দফতর এই প্রস্তাব প্রকাশ করেছে। ২৬ মে পর্যন্ত এ বিষয়ে জনমত নেওয়া হবে। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হবে।
H-1B ভিসা মূলত মার্কিন সংস্থাগুলিকে বিদেশি দক্ষ কর্মী নিয়োগের সুযোগ দেয়। প্রযুক্তি খাতে ভারতীয়দের বড় অংশ এই ভিসার উপর নির্ভরশীল। ২০২৪ সালে H-1B ভিসাপ্রাপকদের মধ্যে প্রায় ৭১ শতাংশই ছিলেন ভারতীয়।
ন্যূনতম বেতন বাড়বে
নতুন প্রস্তাব অনুযায়ী, চারটি স্তরের H-1B কর্মীদের ন্যূনতম বেতন উল্লেখযোগ্যভাবে বাড়বে।
- এন্ট্রি-লেভেল কর্মীদের বেতন ৭৩,২৭৯ ডলার থেকে বেড়ে ৯৭,৭৪৬ ডলার হতে পারে।
- Level II কর্মীদের জন্য বেতন ১,২৩,২১২ ডলার পর্যন্ত যেতে পারে।
- সবচেয়ে অভিজ্ঞ Level IV কর্মীদের ক্ষেত্রে তা ১,৭৫,৪৬৪ ডলারে পৌঁছাতে পারে।
চাকরিপ্রার্থীদের জন্য উদ্বেগের কারণ
বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্ত ভারতীয় চাকরিপ্রার্থীদের জন্য উদ্বেগের কারণ হতে পারে। কারণ বিদেশি কর্মী নিয়োগের খরচ বেড়ে গেলে অনেক মার্কিন সংস্থা H-1B স্পনসরশিপ কমিয়ে দিতে পারে।
বিশেষজ্ঞ কর্মীদেরই অগ্রাধিকার (H-1B Visa)
বিশেষ করে নতুন বা কম অভিজ্ঞ কর্মীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারেন। সংস্থাগুলি তখন কেবল উচ্চ দক্ষতা বা বিশেষজ্ঞ কর্মীদেরই অগ্রাধিকার দিতে পারে।
আরও পড়ুন: SC IA: ইলেকশন পিটিশন দায়েরের আবেদন: কল্যাণকে ইন্টারলোকিউটরি অ্যাপ্লিকেশনের পরামর্শ সুপ্রিম কোর্টের
দক্ষ কর্মীর ঘাটতি আরও বাড়তে পারে (H-1B Visa)
ইমিগ্রেশন সংস্থাগুলির হিসাব বলছে, সিলিকন ভ্যালিতে একজন এন্ট্রি-লেভেল সফটওয়্যার ইঞ্জিনিয়ারের H-1B যোগ্যতা পেতে বছরে অন্তত ১.৬২ লক্ষ ডলার বেতন প্রয়োজন হতে পারে। সমালোচকদের আশঙ্কা, এই নিয়ম কার্যকর হলে আমেরিকাতেও প্রযুক্তি, চিকিৎসা, গবেষণা ও ফিনান্স খাতে দক্ষ কর্মীর ঘাটতি আরও বাড়তে পারে।



