Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: জম্মু ও কাশ্মীরের জনপ্রিয় পর্যটনকেন্দ্র গুলমার্গে সোমবার ভয়াবহ আতঙ্কের সৃষ্টি হয়, যখন গুলমার্গ গন্ডোলা কেবল কার পরিষেবায় ‘টেকনিক্যাল সমস্যা দেখা দেয়(Gulmarg Gondola)। হঠাৎ যান্ত্রিক সমস্যার কারণে একাধিক কেবল কার মাঝ আকাশে থেমে যায়। সেই সময় কেবিনগুলিতে বহু পর্যটক ছিলেন, ফলে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
পরিষেবা সাময়িকভাবে বন্ধ (Gulmarg Gondola)
প্রশাসনের তরফে জানানো হয়েছে, গন্ডোলার দুই পর্যায়ের পরিষেবা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। প্রযুক্তিগত ত্রুটির জেরে মোট ৬৫টি কেবিন মাঝপথে আটকে পড়ে। পরিস্থিতি সামাল দিতে দ্রুত উদ্ধার অভিযান শুরু করে স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স (এসডিআরএফ), ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ), ভারতীয় সেনা, হাওয়াস এবং জম্মু ও কাশ্মীর পুলিশ।
পর্যটকদের নিরাপদে উদ্ধার
ভারতীয় সেনাবাহিনীর নর্দার্ন কমান্ড জানিয়েছে, অন্তত ১৬টি কেবিন থেকে প্রায় ৮০ জন পর্যটককে নিরাপদে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকর্মীরা বিশেষ সরঞ্জাম ব্যবহার করে ধাপে ধাপে যাত্রীদের নিচে নামানোর কাজ চালিয়ে যান।
আতঙ্কের কোনও কারণ নেই (Gulmarg Gondola)
ঘটনার পর জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার দফতর পরিস্থিতির উপর নজর রাখছে বলে জানানো হয়েছে। মুখ্যমন্ত্রীর দফতর এক্স-এ পোস্ট করে জানিয়েছে, “সমস্ত কেবিন অক্ষত রয়েছে এবং প্রশিক্ষিত উদ্ধারকারী দল নিরাপদে পর্যটকদের নামিয়ে আনার কাজ করছে। আতঙ্কের কোনও কারণ নেই।”
আরও পড়ুন: Britain Haryana: ব্রিটেনে হরিয়ানার জয়জয়কার, এক সপ্তাহে মা ছেলে দু’জনই মেয়র
মেরামতির কাজ শুরু হয়েছে (Gulmarg Gondola)
প্রশাসন সূত্রে খবর, এখনও পর্যন্ত উদ্ধার হওয়া সকল পর্যটক নিরাপদ রয়েছেন। পাশাপাশি, কেবল কার পরিষেবা স্বাভাবিক করতে মেরামতির কাজও শুরু হয়েছে। গুলমার্গ গন্ডোলা বিশ্বের অন্যতম উচ্চতম কেবল কার পরিষেবা হিসেবে পরিচিত এবং প্রতিদিন বিপুল সংখ্যক পর্যটক এই পরিষেবা ব্যবহার করেন।



