Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: এশিয়া কাপে ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে তৈরি হওয়া বিতর্ক থামেনি এখনও। ফাইনাল জিতেও হাতে ট্রফি পায়নি ভারত। এবার সেই নিয়ে নকভিকে একহাত নিলেন ভারতের প্রাক্তন তারকা স্পিনার (Harbhajan Singh)।
নকভিকে একহাত নিলেন ভাজ্জি (Harbhajan Singh)
এশিয়া কাপ শেষ হয়ে গেছে বেশ কিছুদিন হলো। কিন্তু সেই টুর্নামেন্টের রেশ যেন এখনও চলছেই। পিসিবি প্রধান মহসিন নকভির বিরুদ্ধে সমালোচনা ধেয়ে আসছে এখনও। পাক ক্রিকেট বোর্ডের প্রধানের এহেন কান্ড নজীবিহীন বলেই মনে করছেন অনেকে। এবার নকভিকে একহাত নিলেন হরভজন সিং। তার ট্রফি নিয়ে চলে যাওয়া প্রসঙ্গে ভাজ্জি বলেন ‘ট্রফি দেওয়া বা না দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার মত ক্ষমতা নকভি বা অন্য কারোর নেই বলেই মনে হয়। ট্রফি না দেওয়ার অর্থ কী?’ তিনি আরও বলেন ‘আমরা জিতেছি অর্থাৎ আজ না হয় কাল আমাদের কাছে ট্রফি এসে পৌঁছাবে (Harbhajan Singh)।’
মহসিন নকভি এশিয়া কাপ জেতার পর ভারতের প্রাপ্য ট্রফি নিয়ে পালিয়েছেন। ভারতীয় দলের অধিনায়ক বলেন যে তিনি দেখেছেন ট্রফি নিয়ে পালতে নকভিকে। এরপর ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সচিব জানিয়েছেন আইসিসি-র পরবর্তী সম্মেলনে অভিযোগ জানানো হবে নকভির বিরুদ্ধে।
তবে নকভিকে নিয়ে ভারতীয়দের মধ্যে যতই ক্ষোভ থাকুক না কেন তার এই আচরণের জন্য তিনি নিজের দেশে পাচ্ছেন বীরের সম্মান। ‘নৈতিক ও সাহসী’ পদক্ষেপের জন্য তাকে দেওয়া হচ্ছে ‘শহীদ জুলফিকার আলি ভুট্টো এক্সিলেন্স গোল্ড মেডেল’। সেই খবরে আরও অসন্তোষ প্রকাশ করেছেন ভারতীয় সমর্থকরা।
এশিয়া কাপে খেলার বাইরের নানা বিষয় নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। জরা চর্চা চলছে এখনও। ভারতের কাছে পাকিস্তানকে হারতে হয় তিনটে ম্যাচ, যার মধ্যে ফাইনালও রয়েছে। আর সেই হার হার মেনে নিতে পারছে না পাকিস্তান দল। পাকিস্তানের প্রাক্তন তারকাদেরও শোনা গেছে একহাত নিতে পাক ক্রিকেট বোর্ড ও দলের কোচকে।

আরও পড়ুন: Rohit Sharma: গম্ভীর নন, চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের কৃতিত্ব অন্য একজনকে দিলেন ‘হিটম্যান’
বিতর্কের সূত্রপাত হয় গ্রুপ পর্বের ম্যাচে। সেখানে ‘নো হ্যান্ডশেক’ বিতর্ক নিয়ে কম জলঘোলা করেনি পাকিস্তান দল। সেই বিতর্কের রেশ বজায় ছিল ফাইনালেও। ফাইনাল ম্যাচের আগে দুই দলের অধিনায়ককে ফটোশুটেও দেখা যায়নি। সেই ঘটনারই পুনরাবৃত্তি হয় ফাইনালের পুরস্কার বিতরণী মঞ্চে। এশিয়া কাপের ছায়া দেখা যাচ্ছে মেয়েদের বিশ্বকাপেও। সেখানেও ভারতের মুখোমুখি হয় পাকিস্তান দল। ভারতের মেয়েদের কাছেও হারতে হয়েছে পাকিস্তান দলকে। সেই ম্যাচেও ভারত করমর্দন করে পাকিস্তান দলের কারোর সাথেই (Harbhajan Singh)।


