Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: কখনও গৌতম গম্ভীর আবার কখনও অজিত আগারকার, ভারতীয় ক্রিকেটের রদবদল নিয়ে জল্পনা চলছেই। এবারে জল্পনার কেন্দ্রে ভারতীয় ক্রিকেটের প্রধান নির্বাচক অজিত আগরকর। শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই টেস্টের সিরিজের পরেই বিসিসিআই কর্তারা তাঁর সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছেন। আগরকরের বর্তমান তিন বছরের চুক্তির মেয়াদ শেষের পথে থাকায়, তাঁর কার্যকাল বাড়ানো হবে কি না, সেই বিষয়ে এই বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
চুক্তির মেয়াদ বৃদ্ধি (Ajit Agarkar)
নিয়ম অনুযায়ী তিন বছরের মেয়াদ শেষ হওয়ার পর প্রধান নির্বাচকের চুক্তি এক বছর বাড়ানো যেতে পারে। বোর্ডের অন্দরে এই প্রস্তাব নিয়ে আলোচনা হলেও তা চূড়ান্ত হওয়া নির্ভর করছে বেশ কিছু বিতর্কিত বিষয়ের ওপর। আগরকরের কার্যকালে ভারতীয় দল সীমিত ওভারের ক্রিকেটে সাফল্য পেলেও, টেস্ট ক্রিকেটের গ্রাফ আশানুরূপ নয়। তবে পারফরম্যান্সের চেয়েও মাঠের বাইরের বিতর্কই বোর্ডকে বেশি ভাবাচ্ছে।
আরও পড়ুন: Genetic test Tennis: মহিলাদের টেনিসে নতুন নিয়ম, হবে লিঙ্গ পরীক্ষা!
রোহিত শর্মা বিতর্ক (Ajit Agarkar)
সাম্প্রতিক লর্ডস ওয়ানডের আগে রোহিত শর্মাকে দল থেকে সরানোর চাপ সৃষ্টি করার অভিযোগ ওঠে নির্বাচকদের বিরুদ্ধে। এই বিষয়ে রোহিত সরাসরি বিসিসিআইয়ের দ্বারস্থ হয়ে আগরকরের বিরুদ্ধে নালিশ জানান। বোর্ড এই ঘটনায় হিটম্যানের পক্ষেই অবস্থান নিয়েছে। এই প্রসঙ্গে বোর্ডের সচিব দেবজিৎ সইকিয়া স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে যতদিন পরিকল্পনার মধ্যে থাকবেন, রোহিত ততদিন দেশের প্রতিনিধিত্ব করবেন। বোর্ডের এই অবস্থান নির্বাচকদের পছন্দ হয়নি।
আরও পড়ুন: Erling Haaland: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুললেন আর্লিং হাল্যান্ড
ভিভিএস লক্ষ্মণের ভূমিকা (Ajit Agarkar)
পরিস্থিতি সামাল দিতে বিসিসিআই (Ajit Agarkar) বড়সড় রদবদলের পথে হাঁটতে পারে। বোর্ড সূত্রে খবর, ভিভিএস লক্ষ্মণকে ডিরেক্টর অফ ক্রিকেট পদে বসানোর পরিকল্পনা চলছে। অজিত আগরকরকে যদি এক বছরের বাড়তি চুক্তি দেওয়াও হয়, তবে তাঁর মাথার উপরে লক্ষ্মণকে রাখা হতে পারে, যিনি মূলত সমস্ত পক্ষের মধ্যে সংযোগ রক্ষা করবেন। আগামী দিনে রোহিত শর্মা বা বিরাট কোহলির মতো অভিজ্ঞ সুপারস্টারদের সঙ্গে সঠিক সমন্বয় বজায় রেখে না চললে আগরকরের চাকরি যাওয়া একপ্রকার নিশ্চিত বলেই মনে করছে বিশেষজ্ঞমহল।



