Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: হরমন-আমনজ্যোতকে বিশেষ সম্মান দিতে চেয়ে বিপুল আর্থিক পুরস্কারের ঘোষণা পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের (Harmanpreet Kaur)।
বিশ্বজয়ী ত্রয়ীকে বিশেষ সম্মান (Harmanpreet Kaur)
২০০৫ ও ২০১৭ সালে খুব কাছে গিয়েও স্বপ্নপূরণ হয়নি ভারতের। দুবারই বিশ্বকাপ অধরা থেকেছে। তবে অবশেষে রবিবার সেই প্রতীক্ষার অবসান ঘটলো। সত্যি হলো বিশ্বজয়ের স্বপ্ন। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ জিতে নিল ভারতের মহিলা দল। এই জয়ের পিছনে রয়েছে প্রত্যেকের অবদান তবে তাদের মধ্যে যে দুজনের কথা বিশেষ ভাবে অনস্বীকার্য তারা হলেন রমনপ্রীত কৌর ও আমনজ্যোৎ কৌর। দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন হরমন। তার হাত ধরেই এসেছে প্রথম বিশ্বকাপ (Harmanpreet Kaur)।
মেয়েদের ক্রিকেট ইতিহাসে খুলে গিয়েছে নতুন দিগন্ত। অন্যদিকে আমনজ্যোৎ যদি লরা উলভার্টের ক্যাচটা না ধরতেন ফাইনালে, তা হলে হয়তো বিশ্বজয়ের স্বপ্ন অপূর্ণ হয়েই থেকে যেত ভারতের। তাই বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পরে রাজ্যের এই দুই ক্রিকেটারকে বিশেষ সম্মান দিতে চায় পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন। ১১ লাখ টাকা আর্থিক পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছে তারা (Harmanpreet Kaur)।

ক্রিকেটার হিসেবে বিশ্বমঞ্চে ভারতের মুখ বিশ্বে উজ্জ্বল করেছে হরমনপ্রীত ও আমনজ্যোৎ। এর পাশাপাশি দলের জয়ে গুরত্বপূর্ণ ভূমিকা রেখেছেন দলের ফিল্ডিং কোচ মুনিশ বালি। তাই এই তিন তারকাকে বিশেষ সম্মান জানাতে চায় পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের। হরমনপ্রীত ও আমনজ্যোৎ, দু’জনকেই ১১ লাখ টাকা করে দেওয়া হবে। মুনিশ বালি পাবেন পাঁচ লাখ টাকা। শুধু তাই নিয়, এই ত্রয়ীকে বিশেষ সংবর্ধনা দেওয়ার ব্যবস্থাও করবে তারা (Harmanpreet Kaur)।

এই নিয়ে কথা বলতে শোনা গিয়েছে পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট অমরজিৎ সিং মেহতা এবং কর্তা সিদ্ধান্ত শর্মাকে। রাজ্যের তিন তারকার অবদানের প্রশংসা শোনা গিয়েছে দুই কর্তার মুখে। শুধু পাঞ্জাব নয় গোটা বিশ্বের সামনে দেশের মুখ উজ্জ্বল করেছেন এই ত্রয়ী, এমনটাই জানিয়েছেন দুই পাঞ্জাব ক্রিকেট বোর্ড।
আরও পড়ুন: Bihar Assembly Election 2025: ভোটে জিতলেই ৩০ হাজার! নয়া ঘোষণা তেজস্বীর
অমরজিৎ সিং মেহতা বলেন, ‘বিশ্বকাপ জয় অবশ্যই গোটা দেশের জন্য গর্বের মুহূর্ত। PCA-এর পক্ষ থেকে রাজ্যের তিন প্রতিনিধিকে বিশেষ সম্মান জানাতে চাই আমরা। ওঁরা এই ঐতিহাসিক জয়ে বড় অবদান রেখেছেন। ওঁদের লড়াই ও পারফরম্যান্সেই রাজ্য এবং দেশের মুখ উজ্জ্বল হয়েছে (Harmanpreet Kaur)।’


