Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: ভারতীয় ফুটবলের অন্যতম বিতর্কিত দল বদল (Anwar Ali Transfer)। মোহনবাগানের ঘর ভেঙে আনোয়ার আলিকে লাল হলুদে সামিল করেছিল। তা নিয়ে জলঘোলা চলছে প্রায় আড়াই বছর ধরে। সেই মামলার জল গড়িয়েছে সুইজারল্যান্ডের লসানে অবস্থিত কোর্ট অব আর্বিট্রেশন ফর স্পোর্টস (CAS)-এ। ভারতীয় ফুটবল ডিফেন্ডার আনোয়ার আলির চুক্তিভঙ্গ ও দলবদল সংক্রান্ত এই মামলার শুনানি আন্তর্জাতিক ক্রীড়া আদালতে অনুষ্ঠিত হচ্ছে।
বিবাদের মূল সূত্রপাত ও চুক্তিভঙ্গ (Anwar Ali Transfer)
দিল্লি এফসি থেকে চার বছরের জন্য ধারে মোহনবাগান সুপার জায়ান্টে যোগ দিয়েছিলেন আনোয়ার আলি। তবে নির্ধারিত চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই তিনি চুক্তি বাতিল করেন এবং পরবর্তীতে ইস্টবেঙ্গল এফসিতে সই করেন। মোহনবাগানের অভিযোগ, চুক্তি বলবৎ থাকা সত্ত্বেও কোনো সঙ্গত কারণ ছাড়া অন্যায়ভাবে তা ভঙ্গ করা হয়েছে, যাতে অন্য ক্লাব ও এজেন্টের প্ররোচনা ছিল।
এআইএফএফ-এর আইনি জটিলতা (Anwar Ali Transfer)
অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (AIFF) প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি প্রাথমিকভাবে আনোয়ারকে চার মাসের জন্য নির্বাসিত করে এবং ইস্টবেঙ্গল ও দিল্লি এফসির ওপর দু’টি ট্রান্সফার উইন্ডোর নিষেধাজ্ঞা জারি করে ১২.৯ কোটি টাকার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয়। কিন্তু দিল্লি হাইকোর্টের নির্দেশে সেই সিদ্ধান্ত বাতিল হয় এবং মামলাটি পুনর্বিবেচনার জন্য ফেডারেশনে ফেরত পাঠানো হয়। পরবর্তী সময়ে ফেডারেশনের অভ্যন্তরীণ কমিটিগুলোর বিলম্ব ও চূড়ান্ত সিদ্ধান্তের অভাবে অসন্তুষ্ট হয়ে মোহনবাগান আন্তর্জাতিক ক্রীড়া আদালতে (CAS) আপিল দায়ের করে।
আরও পড়ুন: Asian Games Pranati Nayak: এশিয়ান গেমসের শুরুতেই বিশৃঙ্খলা, পুরুষ কোচের সঙ্গে একই ঘরে বাংলার প্রণতি
বর্তমান পরিস্থিতি ও শুনানির তাৎপর্য (Anwar Ali Transfer)
আনোয়ার আলি বর্তমানে লাল-হলুদ জার্সি গায়ে মাঠে নামছেন এবং ভালো ফর্মেও রয়েছেন (Anwar Ali Transfer)। আন্তর্জাতিক আদালতের এই শুনানির ওপর ভিত্তি করেই নির্ধারিত হতে চলেছে আনোয়ার আলির ফুটবল ভবিষ্যৎ, সেই সঙ্গে ইস্টবেঙ্গল ও দিল্লি এফসির সম্ভাব্য শাস্তির ভাগ্য। ভারতীয় ফুটবল মহলের নজর এখন ক্যাসের চূড়ান্ত রায় বা নির্দেশনার দিকে।



