To Join Our Whatsapp Channel
Click here
To Join Our Telegram Group
Click here
Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বর্ষাকাল মানেই ইলিশের নানা পদ (Hilsa Fish Scales Fry) থাকবে বাঙালির পাত ও পেট জুড়ে। ইলিশের সবকিছুই যেন স্বাদে ভরপুর। তেল থেকে শুরু করে ডিম, আর মাছের লেজ-এর স্বাদ যেন স্বর্গীয় অনুভূতি। কিন্তু জানেন কী এই মাছের আঁশ ও ভেজে খাওয়া যায়। মুচমুচে স্বাদ আর ইলিশের সুবাস, জমে যাবে বর্ষার দুপুরের খাওয়া-দাওয়া।
বানাতে লাগবে কী কী? (Hilsa Fish Scales Fry)
- ইলিশ মাছের আঁশ – ১ কাপ
- পেঁয়াজ কুচি – ১টি
- কাঁচালঙ্কা কুচি – ২–৩টি
- রসুন কুচি – ১ চা চামচ
- হলুদ – ½ চা চামচ
- লঙ্কাগুঁড়ো – ½ চা চামচ (Hilsa Fish Scales Fry)
- নুন – স্বাদমতো
- সর্ষের তেল – প্রয়োজনমতো
- ধনেপাতা কুচি – সামান্য
বানাবেন কীভাবে? (Hilsa Fish Scales Fry)
- ইলিশের আঁশ ভালোভাবে পরিষ্কার করে কয়েকবার জল দিয়ে ধুয়ে নিন। জল ঝরিয়ে ভালো করে শুকিয়ে নিন।
- আঁশের সঙ্গে সামান্য হলুদ ও নুন মেখে ১০ মিনিট রেখে দিন।
- কড়াইয়ে সর্ষের তেল গরম করে আঁশগুলি দিয়ে মাঝারি আঁচে ধীরে ধীরে ভাজুন। মুচমুচে না হওয়া পর্যন্ত নাড়তে থাকুন।
- আঁশ ভাজা হয়ে গেলে কড়াই থেকে তুলে অতিরিক্ত তেল ঝরিয়ে নিন।
- একই কড়াইয়ে সামান্য তেল রেখে পেঁয়াজ, রসুন ও কাঁচালঙ্কা দিয়ে ভাজুন।
- এবার লঙ্কাগুঁড়ো ও সামান্য নুন দিয়ে ভাজা আঁশ দিয়ে ভালো করে মিশিয়ে নিন।
- ২–৩ মিনিট নাড়াচাড়া করে ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিন।
আরও পড়ুন: Sikkim Landslide Crisis: দু’মাস ধরে পাহাড় ভাঙছে, অস্তিত্বের সঙ্কটে সিকিমের রিম্বি গ্রাম

