Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: গোর্খা জনমুক্তি মোর্চার ২০তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দার্জিলিংয়ে বড় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে (Suvendu Adhikari)। সেই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে বাতিল হয়েছে তাঁর দার্জিলিং সফর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২৫ বছরের প্রশাসনিক যাত্রা উপলক্ষে আয়োজিত একাধিক কর্মসূচিকে কেন্দ্র করেই মুখ্যমন্ত্রীর পাহাড় সফর বাতিল হয়েছে বলে জানা যাচ্ছে।
প্রধানমন্ত্রীর কর্মসূচিতে ব্যস্ত মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari)
বুধবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২৫ বছরের প্রশাসনিক যাত্রা উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে যোগ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানে তিনি সংক্ষিপ্ত বক্তব্যও রাখেন। পরে দলের অন্যান্য নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্য শোনেন তিনি। এরপরই মুখ্যমন্ত্রীর গুজরাট যাওয়ার কর্মসূচি রয়েছে। প্রধানমন্ত্রী মোদির জন্মস্থান গুজরাটে আয়োজিত কর্মসূচিতে যোগ দেওয়ার কারণেই দার্জিলিংয়ের পূর্বনির্ধারিত অনুষ্ঠান বাতিল করা হয়েছে বলে জানা গিয়েছে।
মোর্চার আমন্ত্রণ, তবুও পাহাড়ে যাওয়া হল না (Suvendu Adhikari)
গোর্খা জনমুক্তি মোর্চার ২০তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রীকে বিশেষ আমন্ত্রণ জানানো হয়েছিল। সেপ্টেম্বর মাসে মোর্চা সভাপতি বিমল গুরুং এবং সাধারণ সম্পাদক রোশন গিরি মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। নবান্নে হওয়া সেই বৈঠকে পাহাড়ের রাজনৈতিক পরিস্থিতি, উন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে আলোচনা হয় বলে খবর। সেই সময়ই প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে প্রধান অতিথি হিসেবে থাকার আমন্ত্রণ জানানো হয়েছিল।
পাহাড়ে বিজেপি-মোর্চা সমীকরণ (Suvendu Adhikari)
রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর পাহাড়ে বিজেপির জনসমর্থন উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিজেপিকে সমর্থন করেছিলেন গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিমল গুরুং। বিধানসভা নির্বাচনেও তাঁকে সক্রিয়ভাবে প্রচারে দেখা গিয়েছিল। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রীর পাহাড় সফরেও একই মঞ্চে দেখা গিয়েছে শুভেন্দু অধিকারী ও বিমল গুরুংকে।
আরও পড়ুন: Suvendu on Mamata: মমতার পায়ে “ভুয়ো” চোট, তদন্তের দাবি শুভেন্দুর
উন্নয়ন ও স্থায়ী রাজনৈতিক সমাধানের বার্তা
পাহাড়ের উন্নয়ন এবং জিটিএ-সংক্রান্ত বিষয় নিয়েও সম্প্রতি উত্তরকন্যায় গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও উপস্থিত ছিলেন। পাহাড়ের দীর্ঘদিনের রাজনৈতিক সমস্যার স্থায়ী সমাধানের পাশাপাশি দার্জিলিং-সহ উত্তরবঙ্গের উন্নয়নে ‘ডবল ইঞ্জিন’ সরকারের ভূমিকার কথাও তুলে ধরা হয়েছে।



