Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: উৎসবের মরসুমে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের (Howrah NJP Special Train) মধ্যে বাড়তি যাত্রীচাপ সামাল দিতে বিশেষ ট্রেন চালানোর ঘোষণা করল পূর্ব রেল। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি এবং নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া পর্যন্ত চলবে এই স্পেশাল ট্রেন। ০৩০২৭ ও ০৩০২৮ নম্বরের ট্রেন দু’টি নির্ধারিত দিনে দু’টি করে ট্রিপ দেবে। ফলে উৎসবের সময়ে উত্তরবঙ্গ ভ্রমণ কিংবা কলকাতায় ফেরার ক্ষেত্রে যাত্রীদের জন্য অতিরিক্ত রেল পরিষেবা পাওয়া যাবে।
কখন কখন ছাড়বে ট্রেন? (Howrah NJP Special Train)
পূর্ব রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, ০৩০২৭ নম্বর (Howrah NJP Special Train) হাওড়া-নিউ জলপাইগুড়ি স্পেশাল ট্রেনটি ১৮ ও ২৫ নভেম্বর, বুধবার হাওড়া থেকে ছাড়বে। ট্রেনটির যাত্রা শুরু হবে রাত ১১টা ৫০ মিনিটে। পরদিন ভোর ৩টে ৩০ মিনিটে আজিমগঞ্জ, সকাল ৬টা ২০ মিনিটে মালদা টাউন এবং সকাল ৮টা ২৫ মিনিটে কিশনগঞ্জে পৌঁছবে সেটি। নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছনোর সময় সকাল ১০টা ৪৫ মিনিট।
অন্যদিকে, ০৩০২৮ নম্বর নিউ জলপাইগুড়ি-হাওড়া স্পেশাল ট্রেনটি ১৯ ও ২৬ নভেম্বর, বৃহস্পতিবার চলবে। নিউ জলপাইগুড়ি থেকে দুপুর ১২টা ৪৫ মিনিটে ছেড়ে পরদিন নয়, ওই দিনই রাত ১২টা ১৫ মিনিটে হাওড়ায় পৌঁছবে ট্রেনটি। পথে কিশনগঞ্জ, মালদা টাউন ও আজিমগঞ্জ-সহ একাধিক স্টেশনে থামবে।
স্টপেজ থাকবে কোথায়?
এছাড়াও ব্যান্ডেল, নবদ্বীপ ধাম, কাটোয়া, জঙ্গিপুর রোড, বারসই এবং আলুয়াবাড়ি রোডে স্টপেজ থাকবে। ট্রেনটিতে এসি ফার্স্ট কাম এসি টু টিয়ার, এসি টু টিয়ার, এসি থ্রি টিয়ার, স্লিপার ও সাধারণ দ্বিতীয় শ্রেণির কামরা থাকছে। সঙ্গে থাকছে প্যান্ট্রি কার ও পাওয়ার কার।
আরও পড়ুন: Kali Puja 2026: কালীপুজোর বিসর্জন ঘিরে কলকাতা পুরসভার বিশেষ প্রস্তুতি! ৩৩টি ঘাটে একাধিক ব্যবস্থা
উৎসবের সময়ে উত্তরবঙ্গমুখী ট্রেনে টিকিটের চাহিদা বাড়ে। সেই পরিস্থিতিতে পূর্ব রেলের এই অতিরিক্ত পরিষেবা যাত্রীদের যাতায়াতের ক্ষেত্রে কিছুটা স্বস্তি দিতে পারে।


