Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ফুটবল বিশ্বকাপের মত ছেলেদের ওয়ানডে বিশ্বকাপও তিনটি দেশ যৌথ ভাবে আয়োজন করবে (ICC)।
ঘোষণা হয়ে গেল ২০২৭ বিশ্বকাপের সূচি (ICC)
এই মুহূর্তে ফুটবল বিশ্বকাপের জ্বরে কাবু গোটা বিশ্ব। ভারতে ফুটবল নিয়ে উন্মাদনা থাকলেও ক্রিকেট নিয়ে একটু বাড়তি আবেগ দেখা যায়। আর সেই আবহে ফুটবল বিশ্বকাপের মাঝেই ২০২৭ সালের আইসিসি ওয়ানডে বিশ্বকাপের সূচি প্রকাশ করল আইসিসি। এই বিশ্বকাপ যৌথ ভাবে আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে এবং নামিবিয়া। এই মেগা টুর্নামেন্ট শুরু হবে ২০২৭ সালের ৪ অক্টোবর থেকে আর শেষ হবে ২১ নভেম্বর। প্রায় দেড় মাস ধরে ধরে চলা বিশ্বযুদ্ধে মোট ৫৪টি ম্যাচ হবে। যেখানে অংশ নেবে ১৪টি দল (ICC)।
২০২৩ বিশ্বকাপের হারের স্মৃতি ভারতের কাছে এখনও রাতের দুঃস্বপ্ন। এর মধ্যে ভারতের ক্রিকেট অলিন্দে বয়ে গেছে অনেক জল। টেস্ট এবং টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নিয়েছেন ভারতের দুই মহাতারকা বিরাট কোহলি এবং রোহিত শর্মা। এই দুই কিংবদন্তি এখন শুধু ওয়ানডে ফরম্যাটেই খেলেন আর সেখানে তাঁদের দেখার জন্য মুখিয়ে থাকেন ভক্তরা। এই বিশ্বকাপই যে এই দুই তারকার শেষ বিশ্বকাপ সেটা মোটামুটি স্পষ্ট আর সেই কারণেই সমর্থকরা চাইবেন এই দুই তারকাকে বিশ্বকাপের মঞ্চে দেখতে। শুধু দেখতে নয় বিশ্বজয় করতে তবে এখনও স্কোয়াড ঘোষণা করতে দেরি আছে।

আরও পড়ুন: Sisamara River View Forest Villa: শহরের কোলাহল ছেড়ে প্রকৃতির কোলে হারিয়ে যেতে চান?
২০২৭ বিশ্বকাপে ফিরতে চলেছে ২০০৩ ফরম্যাট। এখানেই ১৪টি দলকে ভাগ করা হবে দুটি গ্রুপে। প্রতিটা গ্রুপে রয়েছে ৭টি দল। এরপর প্রতিটা গ্রুপ থেকে শীর্ষ ৩টি দল যাবে ‘সুপার সিক্স’ পর্বে। সেখান থেকে সেমিফাইনাল যাবে ৪টি দল। এরপর ২১ নভেম্বর হবে ফাইনাল। এই টুর্নামেন্ট আয়োজিত হবে তিনটি দেশে। দক্ষিণ আফ্রিকা মূল আয়োজক।
জ়িম্বাবোয়ের হারারে এবং বুলাওয়ে শহরেও ম্যাচ হবে। পাশাপাশি নামিবিয়া প্রথম বার কোনও বড় ICC ইভেন্ট আয়োজন করতে চলেছে, যেখানে দু’টি ভেন্যুতে ম্যাচ অনুষ্ঠিত হবে। দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবোয়ে আয়োজক হিসেবে সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। এ ছাড়া আইসিসি-র ক্রমতালিকায় শীর্ষ ৮টি দল সরাসরি যোগ্যতা অর্জন করবে বিশ্বকাপে। নামিবিয়া আয়োজক দেশ হলেও তাদের কোয়ালিফায়ার পর্ব খেলতে হবে (ICC)।


