Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আইসিসি-কে অনুরোধ জানানো হয়েছিল তাঁদের ভেন্যু পরিবর্তনের (ICC)।
কড়া পদক্ষেপের পথে আইসিসি (ICC)
বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিরাপত্তার দোহাই দিয়ে ভারতে খেলতে আসতে অস্বীকার করে এবং তাদের ভেন্যু বদলের আর্জি জানায় আইসিসি-র কাছে। তবে নিরাপত্তা সংক্রান্ত বাংলদেশের দাবি যে সঠিক নয় সেটাই প্রমাণ হলো আইসিসি-র প্রকাশিত বিজ্ঞপ্তির পর। সূচি অনুযায়ী আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশকে খেলতে হবে কলকাতা ও মুম্বইয়ে (ICC)।
প্রসঙ্গত নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভারতে খেলতে আসবে না বলে চিঠি দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বাংলাদেশের এই যুক্তিকে কোনওরকম মান্যতা দিল না ICC, আইসিসি জানিয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ বর্তমান সূচি মেনেই হবে। আইসিসির মতে, নিরাপত্তা সমস্ত টুর্নামেন্টে যেরকম থাকে, ভারতেও সেরকমই থাকবে। তাই অত চিন্তার কিছু নেই।
তবে বাংলাদেশের অভিযোগ স্বাধীনভাবে তদন্ত করেছে আইসিসি। বিশ্বের নানা প্রান্তের থাকা নিরাপত্তা বিশেষজ্ঞদের মাধ্যমে বিষয়টা খতিয়ে দেখা হয়েছে বলেই সূত্রের খবর। রিপোর্টে প্রকাশ খবর অনুযায়ী ভারতে খেলতে এলে সদস্যদের সুরক্ষা সংক্রান্ত কোনও সমস্যা হবে না বলেই জানিয়েছেন তাঁরা। কলকাতা ও মুম্বইয়ে বাংলাদেশের ম্যাচ রাখা হয়েছে। সেখানে নিরাপত্তা নিয়ে ঝুঁকির পরিমাণ ‘লো টু মডারেট’। অর্থাৎ নিরাপত্তা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা খুব কম মাঝারি। বিরাট কোনও সমস্যা হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে (ICC)।

‘রিস্ক অ্যাসেসমেন্ট’ রিপোর্টে আরও বলা হয়েছে, ভারতে একাধিক বিশ্বমানের টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে অতীতে এবং তা আগামী দিনেও হবে। তাই বাংলাদেশের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করতে ভারতীয় প্রশাসনের কোনও অসুবিধা হবে না। এই রিপোর্টের ভিত্তিতেই বাংলাদেশের ম্যাচ সরানোর বিষয়টা নিতে সিদ্ধান্ত নেবে আইসিসি। প্রথমে শোনা যাচ্ছিল বিসিবির অনুরোধ কিছুটা মেনে নিয়ে চেন্নাই ও তিরুঅনন্তপুরমে সরিয়ে দেওয়া হবে কিন্তু কলকাতা এবং মুম্বই নিয়ে ইতিবাচক রিপোর্ট পাওয়ার পরে হয়তো বিসিবিকে বলা হতে পারে আগের সূচি অনুযায়ীই খেলতে হবে। তবে এখনও আইসিসির তরফ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি।

আরও পড়ুন: India Weather Update: শীতের হাওয়ায় কাঁপবে বাংলা, দিল্লিতে তাপমাত্রা ৩-এর ঘরে!
সূত্রের খবর অনুযায়ী আইসিসি-র এক কর্তার জানিয়েছন বাংলাদেশের এই দাবি ভিত্তিহীন। আবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল দাবি করেন, আইসিসি থেকে নাকি বলা হয়েছে মুস্তাফিজুরকে দলে রাখলে নিরাপত্তা সমস্যায় পর্বে। এবং বাংলাদেশের নির্বাচনেও তার প্রভাব পড়তে পারে। কিন্তু আইসিসি-র মত কলকাতা ও মুম্বইয়ে খেলতে হবে বাংলাদেশকে। এই মুহূর্তে দাঁড়িয়ে এই জল কতদূর গড়ায় এখন সেটাই দেখার (ICC)।


