Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (ICE) তাদের হাজার হাজার কর্মকর্তার জন্য শরীর ছোঁয়ালেই বৈদ্যুতিক শক দেওয়া বিশেষ গ্লাভস কেনার পরিকল্পনা করছে(ICE Gloves)। ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির (DHS) এক নথিতে এই তথ্য উঠে এসেছে। ১০ থেকে ২০ মিলিয়ন ডলার ব্যয়ে নো-বিট কন্ট্রাক্টের মাধ্যমে এসব গ্লাভস কেনা হতে পারে।
কীভাবে কাজ করে এই গ্লাভস? (ICE Gloves)
‘G.L.O.V.E.’ (Generated Low Output Voltage Emitter) নামের এই ডিভাইসটি তৈরি করেছে কেন্টাকির ‘কমপ্লায়েন্ট টেকনোলজিস’ নামের একটি প্রতিষ্ঠান।
এটি সাধারণ ট্যাকটিক্যাল গ্লাভসের মতোই দেখতে, তবে চামড়ার সংস্পর্শে এলেই তীব্র বৈদ্যুতিক তরঙ্গ তৈরি করে।
এটি ২১০ ভোল্ট থেকে ৩৬২ ভোল্ট পর্যন্ত শক দিতে সক্ষম।
প্রস্তুতকারক প্রতিষ্ঠানের মতে, এটি তীব্র ব্যথার অনুভূতি তৈরি করে সাময়িকভাবে কাউকে অচল করে দেয়, যাতে কর্মকর্তারা তাকে সহজেই নিয়ন্ত্রণে আনতে পারেন।
গ্লাভসটি প্রধানত শারীরিক প্রতিরোধের মুখোমুখি হলে বা বিশৃঙ্খলা এড়াতে কম-ঘাতক (less-lethal) অস্ত্র হিসেবে ব্যবহারের জন্য তৈরি।
বিতর্ক ও উদ্বেগ (ICE Gloves)
ডিভাইসটি আগে কিছু স্থানীয় পুলিশ বিভাগ ও কারাগারে ব্যবহৃত হলেও এটি ফেডারেল পর্যায়ে বড় মাত্রায় ব্যবহারের সিদ্ধান্ত এই প্রথম। তবে বিষয়টি নিয়ে তীব্র সমালোচনা শুরু করেছে মানবাধিকার ও সিভিল লিবার্টিজ সংস্থাগুলো।
আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন (ACLU)সহ বিভিন্ন অধিকার রক্ষা সংগঠন সতর্ক করে বলেছে, গোপনীয় এই ইলেকট্রিক্যাল ডিভাইস ব্যবহার করলে কর্মকর্তাদের অতিরিক্ত বলপ্রয়োগের ঝুঁকি বহুগুণ বেড়ে যাবে। বিশেষ করে অভিবাসী গ্রেপ্তার ও বন্দিশালার মতো স্পর্শকাতর পরিবেশে এর অপব্যবহারের আশঙ্কা রয়েছে।
আরও পড়ুন: Pilot Marijuana: মারিজুয়ানা পজিটিভ পাইলট: মাঝ আকাশে আহত যাত্রী ও ত্রু-রা, লাইফ ব্যানের দাবি
যদিও গর্ভবতী নারী, শিশু এবং কেবল মৌখিকভাবে অসম্মতি জানানো ব্যক্তিদের ওপর এটি ব্যবহারে প্রস্তুতকারকদের নিষেধাজ্ঞা রয়েছে, তবুও আইন প্রণেতা ও মানবাধিকার কর্মীদের মতে পর্যাপ্ত সুরক্ষা নীতি ছাড়া এই সিদ্ধান্ত উদ্বেগজনক(ICE Gloves)।



