Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: এ বছরের শুরুতে ইন্ডিয়া ওপেন ব্যাডমিন্টনে (IGI Indoor Stadium) আয়োজকদের বেশ কিছু অব্যবস্থাপনার মুখে পড়তে হয়েছিল। কখনও কোর্টে পায়রার বিষ্ঠা পড়ে খেলা ব্যাহত হয়েছিল, তো কখনও বাঁদরের উৎপাতে বিরক্ত হয়েছিলেন খেলোয়াড় ও দর্শকেরা। আসন্ন বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের আগে সেই সমস্ত ত্রুটি শুধরে নিয়ে দিল্লির ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামের চেহারা সম্পূর্ণ বদলে ফেলা হয়েছে।
পাখি ও বাঁদর তাড়াতে অভিনব প্রযুক্তি (IGI Indoor Stadium)
স্টেডিয়ামে যাতে আর পাখিদের উপদ্রব না হয়, তার জন্য বিশেষ পিচ্ছিল জেল ব্যবহার করা হচ্ছে যাতে পায়রা বা অন্যান্য পাখিরা সেখানে বসতে না পারে। পাশাপাশি, আমেরিকা থেকে বিশেষ যন্ত্র আমদানি করা হয়েছে, যেখান থেকে শিকারী পাখির আওয়াজ নির্গত হবে। এর ফলে অন্যান্য পাখিরা স্টেডিয়াম চত্বর থেকে দূরে থাকবে। এ ছাড়া, অনধিকার প্রবেশ রোধ করতে বিশেষ কাচের দরজাও লাগানো হয়েছে।
১৭ বছর পর ভারতে বিশ্ব ব্যাডমিন্টন (IGI Indoor Stadium)
আগামী ১৭ অগস্ট থেকে দিল্লির এই ঐতিহাসিক স্টেডিয়ামে শুরু হতে চলেছে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ। দীর্ঘ ১৭ বছর পর ভারতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চলায় আয়োজক কমিটি অর্থাৎ ভারতের ব্যাডমিন্টন সংস্থা কোনও ঝুঁকি নিতে নারীন। স্টেডিয়ামে নতুন আসন, আধুনিক দিকনির্দেশিকা, নতুন কাঠের কোর্ট, উন্নত আলোকব্যবস্থা এবং ছাদের জলপ্রতিরোধী ব্যবস্থা করা হয়েছে।
কঠোর নিরাপত্তা ও আত্মবিশ্বাস (IGI Indoor Stadium)
ভারতের ব্যাডমিন্টন সংস্থার সচিব সঞ্জয় মিশ্র জানিয়েছেন, স্টেডিয়ামের চারপাশে সর্বক্ষণ নিরাপত্তারক্ষীরা মোতায়েন থাকবেন যাতে প্রতিযোগিতার মাঝে কোনো নিরাপত্তা বিচ্যুতি না ঘটে। পাখি প্রতিরোধী জেল ব্যবহারের কথা উল্লেখ করে তিনি আত্মবিশ্বাসের সঙ্গে জানান যে, এ বারের বিশ্ব ব্যাডমিন্টন অন্যতম সেরা একটি টুর্নামেন্ট হিসেবে পরিগণিত হবে।
আরও পড়ুন: Female Footballer: কেন অস্ট্রেলিয়ার নাগরিকত্ব নিলেন দুই ফুটবলার?
আলোকব্যবস্থায় বিশেষজ্ঞ দল
ইন্ডিয়া ওপেনে স্টেডিয়ামের (IGI Indoor Stadium) আলো নিয়ে নানা প্রশ্ন ওঠায় এ বার ইন্দোনেশিয়া ওপেন এবং ইন্দোনেশিয়া মাস্টার্সের অভিজ্ঞ বিশেষজ্ঞ দলকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তাদের তত্ত্বাবধানেই দিল্লির স্টেডিয়ামের আলোকব্যবস্থা নতুনভাবে সাজানো হয়েছে। বিশ্ব ব্যাডমিন্টন সংস্থার পরিচালক সেলভারমেশ সুপ্রামনিয়ম বর্তমান প্রস্তুতি নিয়ে সন্তোষ প্রকাশ করে জানিয়েছেন যে, সমস্ত আয়োজন অত্যন্ত দুর্দান্ত হয়েছে এবং বাকি থাকা সামান্য কাজও দ্রুত শেষ হয়ে যাবে।



