Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: রাজ্যে পিএইচডি-তে ভর্তির নিয়মে বড় পরিবর্তন আনতে চলেছে উচ্চশিক্ষা দফতর (PhD Admission)। এবার থেকে বিশ্ববিদ্যালয় বা কলেজ নিজেদের মতো করে প্রবেশিকা পরীক্ষা নিয়ে পিএইচডি-তে ভর্তি করতে পারবে না। জাতীয় স্তরের যোগ্যতা নির্ণায়ক পরীক্ষার ফলের ভিত্তিতেই গবেষণায় ভর্তির যোগ্যতা যাচাই করতে হবে। এই মর্মে রাজ্যের সমস্ত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্দেশিকা জারি করা হয়েছে।

ইউজিসির নিয়মেই হবে ভর্তি (PhD Admission)
নতুন নিয়মে ২০২০ সালের জাতীয় শিক্ষানীতি এবং ইউজিসির ২০২৪ সালের বিধি মেনে পিএইচডি ভর্তি প্রক্রিয়া পরিচালনা করতে হবে। রাজ্যের সমস্ত সরকারি, সরকার পোষিত, বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং সরকারি অনুদানপ্রাপ্ত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে এই নিয়ম কার্যকর হবে।
কোন পরীক্ষায় মিলবে সুযোগ? (PhD Admission)
নির্দেশিকা অনুযায়ী, ইউজিসি-নেট, ইউজিসি-সিএসআইআর নেট, গেট, সিড বা সমতুল জাতীয় স্তরের যোগ্যতা নির্ণায়ক পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ইন্টারভিউও নিতে পারবে।
বন্ধ PAT, RET-সহ নিজস্ব প্রবেশিকা (PhD Admission)
আগে অনেক বিশ্ববিদ্যালয় পিএইচডি ভর্তির জন্য নিজস্ব PAT, RET বা অন্য কোনও প্রবেশিকা পরীক্ষা নিত। নতুন নির্দেশিকায় সেই ধরনের পরীক্ষা আয়োজন বা তার বিজ্ঞপ্তি প্রকাশ না করার কথা স্পষ্টভাবে জানানো হয়েছে। তবে রাজ্যস্তরের SET পরীক্ষাকে যোগ্যতার তালিকায় রাখা হয়নি।
আরও পড়ুন: Bikash Ranjan Bhattacharya: আইন নয়, নির্দেশেই চলছে পুলিশ! সরকারের বিরুদ্ধে প্রশ্ন বিকাশের
কলকাতা বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যেই কার্যকর
উচ্চশিক্ষা দফতরের দাবি, এই পরিবর্তনের মূল লক্ষ্য পিএইচডি ভর্তিতে স্বচ্ছতা ও সামঞ্জস্য বজায় রাখা। ভর্তি প্রক্রিয়ায় জটিলতা কমানোর পাশাপাশি গবেষণার মানও উন্নত হবে বলে মনে করা হচ্ছে। উল্লেখযোগ্যভাবে, কলকাতা বিশ্ববিদ্যালয় চলতি শিক্ষাবর্ষ থেকেই এই নিয়ম কার্যকর করেছে।



