Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: আমেরিকায় অনুষ্ঠিত হতে যাওয়া অনূর্ধ্ব-২৩ বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপ শুরু হওয়ার ঠিক মুখে বড় ধাক্কা খেল ভারতীয় দল (US Indian wrestlers)। যোগ্যতা অর্জন করা সত্ত্বেও মার্কিন দূতাবাসের সিদ্ধান্তে টুর্নামেন্টে অংশ নেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে ভারতের একাধিক প্রতিশ্রুতিমান অ্যাথলিটের। আন্তর্জাতিক প্রতিযোগিতায় দেশের প্রতিনিধিত্ব করতে যাওয়ার মুখে এই ভিসা জট ঘিরে চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে ক্রীড়ামহলে।
বিশ্বমঞ্চে নামার আগেই মার্কিন দূতাবাসে ধাক্কা (US Indian wrestlers)
আগামী ১২ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত আমেরিকার লাস ভেগাসে অনুষ্ঠিত হওয়ার কথা অনূর্ধ্ব-২৩ বিশ্ব কুস্তি বিশ্ব চ্যাম্পিয়নশিপ। এই প্রতিযোগিতায় অংশ নিতে ১৬ জন কুস্তিগির সহ মোট ২৪ জনের ভারতীয় প্রতিনিধি দলের যাওয়ার কথা ছিল। সেই লক্ষ্যে বুধবার নয়াদিল্লির মার্কিন দূতাবাসে ভিসা সাক্ষাৎকারের জন্য উপস্থিত হয়েছিলেন তাঁরা। কিন্তু ইন্টারভিউ শেষ হতেই হঠাৎ জানানো হয় যে দলের ৯ জন কুস্তিগিরকে ভিসা দেওয়া হবে না এবং তাঁদের পাসপোর্ট ফেরত দিয়ে দেওয়া হয়।
ক্ষতিগ্রস্তদের তালিকায় নেহা সাঙ্গওয়ান (US Indian wrestlers)
ভিসা না পাওয়া খেলোয়াড়দের মধ্যে অধিকাংশেরই বয়স ২০ বছর বা তার কম। সবথেকে উদ্বেগের বিষয় হলো, ভিসা প্রত্যাখ্যানের তালিকায় রয়েছেন ২০২৪ সালের অনূর্ধ্ব-১৭ বিশ্ব কুস্তি চ্যাম্পিয়ন নেহা সাঙ্গওয়ান। এ ছাড়া সমর্থ গজরাণ মহাকে, ধীরজ কুমার মালিক, শচীন কুমার, নিখিল, হরদীপ, প্রবীণ, অহল্যা শত্রুঘ্ন শিন্দে ও নেহা শর্মার মতো তরুণ কুস্তিগিরদের ভিসা আবেদন খারিজ করা হয়েছে। ফলে বিশ্বমঞ্চে মেডেল জয়ের অন্যতম দাবিদার হওয়া সত্ত্বেও নেহাদের ম্যাটে নামা ঘিরে তৈরি হয়েছে গভীর সংশয়।
ভারতীয় কুস্তি ফেডারেশনের প্রতিবাদ (US Indian wrestlers)
কুস্তিগিরদের ভিসা আবেদন নাকচ করার কারণ হিসেবে মার্কিন দূতাবাস জানায়, উক্ত অ্যাথলিটদের বয়স ২০ বছরের কম এবং তাঁদের কোনো নির্দিষ্ট বা নিয়মিত উপার্জনের উৎস নেই। মার্কিন দূতাবাসের এই যুক্তির তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারতীয় কুস্তি ফেডারেশন। ডব্লিউএফআই-এর পক্ষ থেকে চিঠি দিয়ে জানানো হয় যে, অনূর্ধ্ব-২৩ প্রতিযোগিতাটি মূলত ১৮ থেকে ২৩ বছর বয়সি উঠতি খেলোয়াড়দের জন্যই আয়োজিত হয়। তাছাড়া কেরিয়ারের এই প্রাথমিক পর্যায়ে খেলোয়াড়রা সম্পূর্ণ সময় খেলাধুলোতেই নিবেদন করেন, তাই তাঁদের নিজস্ব উপার্জন না থাকা অত্যন্ত স্বাভাবিক।
আরও পড়ুন: East Bengal IFA Sheild: মোহনবাগান ডার্বির আগে প্রস্তুত হাবাসের ইস্টবেঙ্গল, লক্ষ্য ৯০ মিনিটেই জয়
অনিশ্চয়তায় ভারতের উপস্থিতি (US Indian wrestlers)
মার্কিন প্রশাসনের কঠোর অভিবাসন নীতি এবং তরুণ আবেদনকারীদের ক্ষেত্রে পাকাপাকিভাবে থেকে যাওয়ার ঝুঁকি সংক্রান্ত নিয়মের জেরেই ভারতীয় কুস্তিগিররা এই ভোগান্তির শিকার হয়েছেন (US Indian wrestlers)। আন্তর্জাতিক স্তরের টুর্নামেন্ট শুরু হতে হাতে আর মাত্র কয়েক দিন বাকি। ভারতীয় কুস্তি ফেডারেশন ও কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক দ্রুত কূটনৈতিক স্তরে হস্তক্ষেপ করে এই সমস্যার সমাধান করতে পারে কিনা, এখন সেদিকেই তাকিয়ে দেশের ক্রীড়াপ্রেমীরা।



