Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ইডেনের পিচে দ্বিতীয় দিনে বল হাতে জ্বলে উঠলেন ভারতীয় দলের স্পিনাররা (IND vs SA)।
৭ উইকেট হারিয়ে ব্যাকফুটে দক্ষিণ আফ্রিকা (IND vs SA)
দ্বিতীয় দিনে দ্বিতীয় ইনিংসেও দক্ষিণ আফ্রিকার ব্যাটিং বিপর্যয় অব্যাহত থাকলো। ভারতীয় স্পিনারের বিরুদ্ধে তাসের ঘরের মতো ভেঙে পড়লো প্রোটিয়াদের ব্যাটিং শিবির। তবে কি পাঁচ দিনের আগেই এই খেলার মীমাংসা হয়ে যেতে চলেছে? বিশ্বচ্যাম্পিয়ন প্রোটিয়ারা ভারতের ভূমিতে এসে ভারত শাসন করতে বরাবরই ব্যর্থ হয়েছে। এবারও হয়ত সেটার অন্যথা হবে না (IND vs SA)।
প্রথম ইনিংসে ১৫৯ রানের বেশি তুলতে পারেনি দক্ষিণ আফ্রিকা। কিন্তু সাইমন হার্মার, মার্কো জ্যানসেনদের দাপটে মাত্র ১৮৯ রানেই অল আউট হয়ে যায় ভারত। ৩০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে প্রোটিয়ারা। তবে ভারতীয় স্পিনারদের দাপটে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে দক্ষিণ আফ্রিকা শিবির (IND vs SA)।

শনিবার সকাল থেকেই হারমার-মহারাজরা যেভাবে বল ঘোরাচ্ছিলেন তাতেই আন্দাজ করা গিয়েছিল শেষের দিকে ব্যাটারদের উইকেটে টিকে থাকাটা এভারেস্ট সমান চ্যালেঞ্জ। আর সেটাই হল। গতকাল বুমরা-কুলদীপ আর শনিবার দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকাকে নাস্তানাবুদ করলেন জাজেজা-কুলদীপ-অক্ষর প্যাটেল। এই স্পিন ত্রিফলায় দিনের শেষে ৩৫ ওভার খেলে ৭ উইকেট হারিয়ে ৯৩ রান তুলল প্রোটিয়ারা। লিড মাত্র ৬৩ রানে। রবিবার সকালে বাকি ৩ উইকেট দ্রুত তুলে নিলেই কেল্লাফতে ভারতের। রবীন্দ্র জাদেজা দ্বিতীয় ইনিংসে দারুণ সফল। প্রোটিয়াদের ইনিংসে ধস নামানোর তিনিই নায়ক। কুলদীপ যাদবও তাঁকে যোগ্য সঙ্গত করেন। পাঁচ ওভার হাত ঘুরিয়ে কুলদীপ নেন ২টি উইকেট। অক্ষর প্যাটেল নেন একটি উইকেট।
আরও পড়ুন: Ind vs SA: জাদেজার জাদুতে দ্বিতীয় দিনের শেষে ম্যাচের রাশ ভারতের হাতে
গিলের চোট নিয়ে চিন্তায় ভারতীয় শিবির। খেলা শেষে স্ট্রেচারে শুইয়ে মাঠ থেকে অ্যাম্বুলেন্স তুলে গিলকে নিয়ে যাওয়া হল হাসপাতালে। ভারতীয় শিবিরে চিন্তা বাড়ালো অধিনায়ক গিলের চোট। মাত্র ৩ বল খেলে ৪ রান করে ঘাড়ে চোট পেয়ে মাঠ ছাড়েন গিল। তারপর আর মাঠেই নামতে পারেননি। খেলা শেষে বিকেল পাঁচটা নাগাদ স্ট্রেচারে শুইয়ে মাঠের ভিতর থেকে অ্যাম্বুলেন্সে করে গিলকে নিয়ে যাওয়া হল হাসপাতালে (IND vs SA)।


