Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: প্রথম দিন থেকেই ভারতীয়দের দাপট চলছে। ব্যাটিংয়েও সেই দাপট অব্যাহত। দ্বিতীয় দিন ৪১ রানে পিছিয়ে থেকে খেলতে নেমেও এখন এগিয়ে গিয়েছে ভারতীয় শিবির (Ind vs Wi)।
রাহুলের দুর্দান্ত নক (Ind vs Wi)
ভারতীয় দলের অধিনায়ক হিসেবে গিলের এটা দ্বিতীয় সিরিজ। ইংল্যান্ড সফরের ছন্দ ধরে রেখেছে ভারতীয় দল। সিরাজ আর বুমরার বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারে নি ওয়েস্ট ইন্ডিজ দলের ব্যাটিং লাইন আপ। তাদের ইনিংস শেষ হয় মাত্র ১৬২ রানে। শুরু থেকেই যে ভারত ওয়েস্ট ইন্ডিজ দলের থেকে অনেক এগিয়ে সেটা বোঝা যাচ্ছিল। চার উইকেট নেন সিরাজ, বুমরার দখলে তিনটি উইকেট। দেড় বছর পরে টেস্ট টিমে ফিরে নজর কেড়েছেন কুলদীপ যাদবও। তিনি নিয়েছেন দু’টি উইকেট (Ind vs Wi)।
ব্যাট করতে নেমে ভারতীয় ওপেনাররাও নজর কেড়ে নেন। প্রথম দিন রাহুলের ব্যাট থেকে এসেছিল লড়াকু হাফ সেঞ্চুরি। দিন শেষে ভারতের স্কোর দাঁড়ায় ২ উইকেটে ১২১। তৃতীয় উইকেটে রাহুলের সঙ্গে জুটি বাঁধেন শুভমন গিল। ভারতীয় দলের অধিনায়কের ব্যাট থেকে আসে অর্ধশতরান। যশস্বী জয়সওয়ালও শুরুটা ভাল করলেও আউট হয়ে যান ৫৪ বলে ৩৬ রান করে। তবে ইন-ফর্ম ব্যাটসম্যান সাই সুদর্শন ব্যর্থ হন।

আরও পড়ুন: PNB: শিক্ষার্থীদের জন্য সুখবর নিয়ে আসলো এই ব্যাঙ্ক
ফলে দ্বিতীয় দিনেও সেই দাপট দেখা যাবে বোঝাই গিয়েছিল। নিজের দুরন্ত ব্যাটিংয়ে ভর করে নিজের শতরান করলেন রাহুল। এখনও অপরাজিত তিনি। একা হাতে সামলাচ্ছেন ভারতের ব্যাটিং দুর্গ। ইংল্যান্ডের ফর্ম অব্যাহত রয়েছে রাহুলের। ভারতীয় ব্যাটারদের দাপটে দ্বিতীয় দিনে এই মুহূর্তে এখন ভারতের স্কোর এখন ৩ উইকেট হারিয়ে ২১৮ রান। রাহুলের সাথে এখন ব্যাট করছেন ধ্রুব জুরেল। এখনও ব্যাট করা বাকি আছে রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, নীতিশ কুমার রেড্ডির।
প্রথম দিনেই বল হাতে রেকর্ড গড়েছেন সিরাজ। চলতি বছরে ৩১টি উইকেট এখন তার দখলে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলা দেশগুলোর মধ্যে প্রথম বোলার হিসেবে এই রেকর্ড এখন সিরাজের নামে। টপকে গেলেন স্টার্ককে। তার দখলে ছিল ২৯টি উইকেট (Ind vs Wi)।


